রবিবার, নভেম্বর ২২, ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল, কুষ্টিয়া মেডিকেলে ছাত্রদলের কমিটি ঘোষণা

>> জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান

>> খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে ফের কালি, তদন্তে পুলিশ

>> সব দেশ পেয়েছে রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি ‘ইঞ্জিনিয়ার’: জামায়াত আমির

>> খুলনায় নতুন করে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে ফের কালি লেপন

>> সাভার-আশুলিয়ায় ২১ কারখানা বন্ধ, ছুটি ঘোষণা আরও ১৫টিতে

>> মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ, সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ ট্রাইব্যুনালের

>> দীপু মণি-আমুসহ ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

>> গাজীপুরে আবারও পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

>> গাজীপুরে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের কাজে ফেরা, বন্ধ ৩২টি

আপনি পড়ছেন : ঢাকা

সাভার-আশুলিয়ায় ২১ কারখানা বন্ধ, ছুটি ঘোষণা আরও ১৫টিতে


Sifat Islam Sohag ২২ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫২



সাভার-আশুলিয়ায় ২১ কারখানা বন্ধ, ছুটি ঘোষণা আরও ১৫টিতে


শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় এখনো ২১টি পোশাক কারখানার কার্যক্রম বন্ধ রয়েছে। বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় এসব কারখানা বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি রোববার (২২ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় উপস্থিত হয়েও কাজে যোগ না দেওয়ায় আরও ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

দুপুর দেড়টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া এক খুদেবার্তার মাধ্যমে এসব তথ্য জানান।

তিনি জানান, সাভার ও আশুলিয়ায় শ্রম আইনের ১৩(১) ধারায় ২১টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া দুটি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সকালে শ্রমিকরা কারখানায় এলেও কাজে যোগ না দেওয়ায় দুপুর পর্যন্ত আরও ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের প্রভাব পড়েছে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে। তবে অধিকাংশ কারখানায় শ্রমিকরা স্বাভাবিক ও শান্তিপূর্ণভাবে কাজ করছেন। দুপুর দেড়টা পর্যন্ত কোথাও বিক্ষোভের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কারখানা ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু কালবেলাকে জানান, কয়েকটি কারখানার সামনে ১৩(১) ধারায় বন্ধের নোটিশ থাকলেও পরিস্থিতি অনুকূলে আসায় সেগুলোর কিছুতে উৎপাদন শুরু হয়েছে। আবার সকালে যেসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল, সেগুলোর কয়েকটিতে দুপুরের দিকে ওভারটাইম হিসেবে কাজ চলেছে। তাঁর মতে, গত কয়েক দিনের তুলনায় শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন অনেক ভালো।