রবিবার, নভেম্বর ২২, ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল, কুষ্টিয়া মেডিকেলে ছাত্রদলের কমিটি ঘোষণা

>> জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান

>> খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে ফের কালি, তদন্তে পুলিশ

>> সব দেশ পেয়েছে রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি ‘ইঞ্জিনিয়ার’: জামায়াত আমির

>> খুলনায় নতুন করে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে ফের কালি লেপন

>> সাভার-আশুলিয়ায় ২১ কারখানা বন্ধ, ছুটি ঘোষণা আরও ১৫টিতে

>> মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ, সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ ট্রাইব্যুনালের

>> দীপু মণি-আমুসহ ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

>> গাজীপুরে আবারও পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

>> গাজীপুরে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের কাজে ফেরা, বন্ধ ৩২টি

আপনি পড়ছেন : রাজনীতি

শ্রমিক অসন্তোষে জড়িতরা পোশাক খাত ধ্বংস করতে চায়: শামা ওবায়েদ


Sifat Islam Sohag ২২ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১০



শ্রমিক অসন্তোষে জড়িতরা পোশাক খাত ধ্বংস করতে চায়: শামা ওবায়েদ


শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে পোশাক খাতে শ্রমিক অসন্তোষ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক ওএসএইচ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, পোশাক খাত রক্ষার দায়িত্ব সবার। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। এ জন্য শ্রমবান্ধব বাজেটও দেওয়া হয়েছে। তবে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা পোশাক খাতকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেন তিনি।

সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, পোশাক খাতে অস্থিতিশীল পরিবেশ তৈরির পেছনে একটি গোষ্ঠীর ভূমিকা রয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের স্বার্থে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে। তাঁদের জীবনমান উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অন্যদিকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল চৌধুরী বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে সবার প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশাবাদী। দেশে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।