রবিবার, নভেম্বর ২২, ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল, কুষ্টিয়া মেডিকেলে ছাত্রদলের কমিটি ঘোষণা

>> জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান

>> খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে ফের কালি, তদন্তে পুলিশ

>> সব দেশ পেয়েছে রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি ‘ইঞ্জিনিয়ার’: জামায়াত আমির

>> খুলনায় নতুন করে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে ফের কালি লেপন

>> সাভার-আশুলিয়ায় ২১ কারখানা বন্ধ, ছুটি ঘোষণা আরও ১৫টিতে

>> মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ, সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ ট্রাইব্যুনালের

>> দীপু মণি-আমুসহ ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

>> গাজীপুরে আবারও পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

>> গাজীপুরে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের কাজে ফেরা, বন্ধ ৩২টি

আপনি পড়ছেন : রাজনীতি

রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল, কুষ্টিয়া মেডিকেলে ছাত্রদলের কমিটি ঘোষণা


Sifat Islam Sohag ২২ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৩৪



রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল, কুষ্টিয়া মেডিকেলে ছাত্রদলের কমিটি ঘোষণা


কুষ্টিয়া মেডিকেল কলেজে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল থাকলেও প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্যের এ কমিটিতে আলরাহাত ইবনে ওয়াহাবকে সভাপতি এবং মো. আবু সাদ শাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি আলরাহাত ইবনে ওয়াহাব জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে কলেজে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে। তাঁর দাবি, ২০২৪ সালের পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি আলোচনায় ছিল। অন্য ছাত্রসংগঠনগুলো কার্যক্রম চালাতে পারবে বলে তিনি মনে করেন।

তবে কলেজ প্রশাসনের বক্তব্য ভিন্ন। কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪ সালের ১৪ আগস্ট কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় সব ধরনের ছাত্ররাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে।

কলেজ প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের ১২ দফা দাবির পরিপ্রেক্ষিতে ওই সভায় কলেজ ও ছাত্রাবাসগুলোতে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্রসমাজসহ সব ছাত্রসংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। একই সঙ্গে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক সংগঠন গঠনের বিষয়েও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম বলেন, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের আগের সিদ্ধান্ত এখনো কার্যকর রয়েছে। কোনো কমিটি গঠন করা হলেও কলেজে তারা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। একাডেমিক কাউন্সিলের সভায় আগের সিদ্ধান্ত প্রত্যাহার করা হলে কেবল তখনই কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে।

ফলে কলেজে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হলেও ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।