রবিবার, নভেম্বর ২২, ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল, কুষ্টিয়া মেডিকেলে ছাত্রদলের কমিটি ঘোষণা

>> জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান

>> খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে ফের কালি, তদন্তে পুলিশ

>> সব দেশ পেয়েছে রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি ‘ইঞ্জিনিয়ার’: জামায়াত আমির

>> খুলনায় নতুন করে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে ফের কালি লেপন

>> সাভার-আশুলিয়ায় ২১ কারখানা বন্ধ, ছুটি ঘোষণা আরও ১৫টিতে

>> মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ, সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ ট্রাইব্যুনালের

>> দীপু মণি-আমুসহ ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

>> গাজীপুরে আবারও পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

>> গাজীপুরে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের কাজে ফেরা, বন্ধ ৩২টি

আপনি পড়ছেন : আইন-আদালত

মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ, সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ ট্রাইব্যুনালের


Sifat Islam Sohag ২২ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪৯



মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ, সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ ট্রাইব্যুনালের


জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশও দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

মামলাটিতে মোট আসামি সাতজন। তাঁদের মধ্যে মির্জা আজম এখনো গ্রেপ্তার হননি। তাঁকে আত্মসমর্পণ করে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছেন আদালত। বাকি ছয় আসামি বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, দীপু মনি ও আবদুর রাজ্জাক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। রোববার তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মামলার অভিযোগে আসামিদের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ের অভিযোগ আনা হয়েছে।