রবিবার, নভেম্বর ২২, ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল, কুষ্টিয়া মেডিকেলে ছাত্রদলের কমিটি ঘোষণা

>> জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান

>> খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে ফের কালি, তদন্তে পুলিশ

>> সব দেশ পেয়েছে রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি ‘ইঞ্জিনিয়ার’: জামায়াত আমির

>> খুলনায় নতুন করে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে ফের কালি লেপন

>> সাভার-আশুলিয়ায় ২১ কারখানা বন্ধ, ছুটি ঘোষণা আরও ১৫টিতে

>> মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ, সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ ট্রাইব্যুনালের

>> দীপু মণি-আমুসহ ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

>> গাজীপুরে আবারও পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

>> গাজীপুরে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের কাজে ফেরা, বন্ধ ৩২টি

আপনি পড়ছেন : খুলনা

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে ফের কালি, তদন্তে পুলিশ


Sifat Islam Sohag ২২ নভেম্বর ২০২৬, বিকাল ৪:৫০



খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে ফের কালি, তদন্তে পুলিশ


খুলনা নগরীর রেলস্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি আবারও কালিতে ঢেকে দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) মধ্যরাত থেকে রোববার (২২ নভেম্বর) ভোরের মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে পুরোনো যশোর রোডের পাশে রেলস্টেশনের দেয়ালে বিভিন্ন গ্রাফিতি আঁকা হয়। এসব দেয়ালচিত্রে জুলাই অভ্যুত্থান, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ ও পাটশিল্পের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ খুলনা অঞ্চলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি স্থান পায়।

এর আগে গত ৫ নভেম্বর একই গ্রাফিতিতে কালি লাগিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। পরদিন ৬ নভেম্বর কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর নির্দেশনায় গ্রাফিতিটি আবার আঁকা হয়। তবে ১৬ দিনের ব্যবধানে একই ধরনের ঘটনা দ্বিতীয়বার ঘটল।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দেয়ালে ফকির লালন সাঁই, চিত্রশিল্পী এস এম সুলতান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং কবি মাইকেল মধুসূদন দত্তের প্রতিকৃতি রয়েছে। এর মধ্যে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতেই কালি লাগানো হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, বৃষ্টির কারণে সড়কে মানুষের চলাচল কম ছিল এবং দোকানপাটও বন্ধ ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালাচ্ছে। তাদের খুঁজে পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, কোনো ব্যক্তির ছবি মুছে দিয়ে তাঁকে অস্বীকার করার সুযোগ নেই। যারা এ কাজ করেছে, সাধারণ মানুষ তাদের নেতিবাচকভাবেই দেখেছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, বৃষ্টি কমে গেলে গ্রাফিতিটি আবার নতুন করে আঁকা হবে। যতবার এটি মুছে ফেলার চেষ্টা করা হবে, ততবারই নতুন করে আঁকা হবে।