রবিবার, নভেম্বর ২২, ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল, কুষ্টিয়া মেডিকেলে ছাত্রদলের কমিটি ঘোষণা

>> জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান

>> খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে ফের কালি, তদন্তে পুলিশ

>> সব দেশ পেয়েছে রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি ‘ইঞ্জিনিয়ার’: জামায়াত আমির

>> খুলনায় নতুন করে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে ফের কালি লেপন

>> সাভার-আশুলিয়ায় ২১ কারখানা বন্ধ, ছুটি ঘোষণা আরও ১৫টিতে

>> মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ, সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ ট্রাইব্যুনালের

>> দীপু মণি-আমুসহ ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

>> গাজীপুরে আবারও পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

>> গাজীপুরে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের কাজে ফেরা, বন্ধ ৩২টি

আপনি পড়ছেন : রাজনীতি

সব দেশ পেয়েছে রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি ‘ইঞ্জিনিয়ার’: জামায়াত আমির


Sifat Islam Sohag ২২ নভেম্বর ২০২৬, বিকাল ৪:৩২



সব দেশ পেয়েছে রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি ‘ইঞ্জিনিয়ার’: জামায়াত আমির


জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশ রাষ্ট্রনায়ক পেলেও বাংলাদেশ পেয়েছে ‘ইঞ্জিনিয়ার’। শনিবার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ায় ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রবাসীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, নির্বাচনে ভোট দেওয়ার পরও অনেককে ভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। তাঁর দাবি, ট্রেন, বাস ও লঞ্চসহ বিভিন্ন স্থানে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে আওয়াজ শোনা গেলেও শেষ পর্যন্ত অন্যরা ক্ষমতায় এসেছে। এর পেছনে নির্বাচন প্রক্রিয়ায় ‘ইঞ্জিনিয়ারিং’ বা কারসাজি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের পরিস্থিতি ও জনগণের সবকিছুই তাঁরা পর্যবেক্ষণ করছেন। তাঁদের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, কোনো দল বা ব্যক্তি তাঁদের শত্রু নয়। তবে কোনো দল বা ব্যক্তি দেশের বিরুদ্ধে কাজ করলে সেই কর্মকাণ্ডের বিরোধিতা করবেন তাঁরা।

প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্ব প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে সরকারপ্রধানকে কিছু পদক্ষেপ নিতে হবে। তাঁর মতে, একজন শাসকের মর্যাদা অনেকাংশে নির্ভর করে তাঁর আশপাশের সহযোগীদের ওপর। তাই যোগ্য ও দক্ষ ব্যক্তিদের নিয়ে প্রধানমন্ত্রীর দল সাজানোর পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, দেশে ও বিদেশে প্রধানমন্ত্রীর দলকে ভালোবাসেন—এমন অনেক যোগ্য মানুষ রয়েছেন। তাঁদের নিয়ে কার্যকর একটি দল গঠন করতে পারলে দেশ উপকৃত হবে। দেশের উন্নতি হলে ১৭ কোটি মানুষের একজন হিসেবে তিনিও লাভবান হবেন বলে মন্তব্য করেন তিনি।

দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতির ঊর্ধ্বে থাকা জরুরি। সংসদে মাদক নিয়ন্ত্রণ বিল পাসের সমালোচনা করে তিনি জানান, তাঁরা মাদক নিয়ন্ত্রণ নয়, নির্মূল চান। তাঁর অভিযোগ, আগে যারা মাদকের সঙ্গে জড়িত ছিল, তাদের জায়গায় এখন নতুন কিছু ব্যক্তি এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সরকারের সংসদীয় বক্তব্যের সমালোচনা করে জামায়াত আমির বলেন, সংসদে মন্ত্রীদের বক্তব্যের সঙ্গে দেশের বাস্তব পরিস্থিতির মিল পাওয়া যায় না। তাঁদের বক্তব্য শুনলে মনে হয়, বাংলাদেশ অস্ট্রেলিয়ার চেয়েও ভালো অবস্থানে রয়েছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন বলে দাবি করেন তিনি।

বক্তব্যে অতীতের রাজনৈতিক নিপীড়নের প্রসঙ্গও তুলে ধরেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীন দলের নেতারাও সাড়ে ১৫ বছর মজলুম ছিলেন। ওই সময়ে তাঁদের অনেক নেতা-কর্মী হত্যাকাণ্ড ও গুমের শিকার হয়েছেন। ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো ব্যক্তিরা এখনো ফিরে আসেননি বলেও উল্লেখ করেন তিনি।

নিজ দলের নিখোঁজ ও নির্যাতিত সহকর্মীদের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকারকে এ বিষয়ে আরও দায়িত্বশীল হওয়া উচিত। এ পথে ফিরে এলে আল্লাহ সরকারের মর্যাদা ও শক্তি বাড়িয়ে দেবেন বলেও মন্তব্য করেন জামায়াত আমির।