শনিবার, নভেম্বর ২১, ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ৪০ জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২ কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত সাধারণ গ্রাহক

>> জামায়াতকে ঠেকাতে বিএনপির আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা হয়েছিল: সাদিক কায়েম

>> ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনৈতিক বিলুপ্তির দাবি রাশেদ খানের

>> প্রধানমন্ত্রীসহ আমাদের কারও দেশের বাইরে ঠিকানা নেই: প্রতিমন্ত্রী শাহে আলম

>> মুন্সীগঞ্জে শ্রমিক দলের কার্যালয়ে আগুন, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ

>> হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

>> প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে জামায়াত আমিরের সাড়া, তবে এক মঞ্চে নয়

>> শেখ হাসিনাকে ঘিরে আন্দোলন গড়তে চান, দাবি রিজভীর

>> দরবেশের ছদ্মবেশে মাদক সেবন, যুবকের ৪ মাসের কারাদণ্ড

>> ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ৪১ জন নিহতের দাবি

আপনি পড়ছেন : রাজনীতি

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি রুবেল


Sifat Islam Sohag ২১ নভেম্বর ২০২৬, সকাল ১০:০২



দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি রুবেল


রাষ্ট্রীয় ক্ষমতা কিংবা দলীয় পদ-পদবি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করে জনগণের সেবা ও কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, সন্ত্রাস, অনিয়ম কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল থাকার নির্দেশনাও দেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি রুবেল।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদীয় এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা এবং উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া তাঁর নৈতিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে দলীয় নেতা-কর্মীদের সহযোগিতা প্রয়োজন। জনগণের আস্থা অর্জন করতে হলে নেতা-কর্মীদের আচরণে সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

এমপি রুবেল আরও বলেন, বিএনপির নেতা-কর্মীদের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। মানুষের সমস্যা, প্রত্যাশা ও দুর্ভোগকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। কেউ যেন মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

দলীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পারস্পরিক বিভেদ ও মতপার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানো জরুরি। জনগণের প্রত্যাশা পূরণই রাজনীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত।

মতবিনিময় সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, নেতা-কর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা হয়।

ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ শাহজাহান আকন্দের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব মো. লুৎফর রহমান। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভায় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।