সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাজাপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ

>> শেখ হাসিনাকে ফেরাতে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো শর্ত নেই: শামা ওবায়েদ

>> আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা

>> গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার না করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

>> বিআরটিএ কর্মকর্তা ইকবালের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

>> গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

>> পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

>> ১৯ নভেম্বর রাজপথে সতর্ক থাকার আহ্বান ছাত্র জমিয়তের

>> নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

আপনি পড়ছেন : রাজনীতি

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো শর্ত নেই: শামা ওবায়েদ


Sifat Islam Sohag ১৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০৮



শেখ হাসিনাকে ফেরাতে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো শর্ত নেই: শামা ওবায়েদ


ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দিলে তা সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ জানান, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত দেওয়া হয়নি। তবে ভবিষ্যতে এ বিষয়ে কোনো শর্ত জানানো হলে সরকার তা পর্যালোচনা করবে।

তিনি বলেন, অন্য যেকোনো আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরে এসে সাজা ভোগ করতে হবে।

সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সম্ভাব্য দুটি শর্তের কথা উল্লেখ করা হয়। গত ১২ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে নয়াদিল্লির কর্মকর্তারা দুটি শর্তের ইঙ্গিত দিয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা প্রথম শর্ত অনুযায়ী, শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর একটি সামরিক উড়োজাহাজে ভারতে গিয়েছিলেন। তাই তাঁকে দেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্বও বাংলাদেশের সেনাবাহিনীকে পালন করতে হবে বলে ভারতের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন।

দ্বিতীয় শর্ত হিসেবে প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা যেন মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরু করা হয়—এ বিষয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে নিশ্চয়তা চাওয়া হতে পারে।

তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এসব বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে এখনো আনুষ্ঠানিক কোনো শর্ত জানানো হয়নি।