শনিবার, নভেম্বর ২১, ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ৪০ জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২ কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত সাধারণ গ্রাহক

>> জামায়াতকে ঠেকাতে বিএনপির আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা হয়েছিল: সাদিক কায়েম

>> ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনৈতিক বিলুপ্তির দাবি রাশেদ খানের

>> প্রধানমন্ত্রীসহ আমাদের কারও দেশের বাইরে ঠিকানা নেই: প্রতিমন্ত্রী শাহে আলম

>> মুন্সীগঞ্জে শ্রমিক দলের কার্যালয়ে আগুন, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ

>> হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

>> প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে জামায়াত আমিরের সাড়া, তবে এক মঞ্চে নয়

>> শেখ হাসিনাকে ঘিরে আন্দোলন গড়তে চান, দাবি রিজভীর

>> দরবেশের ছদ্মবেশে মাদক সেবন, যুবকের ৪ মাসের কারাদণ্ড

>> ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ৪১ জন নিহতের দাবি

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় সাংবাদিক ও তার পরিবারের গাড়িতে হামলা, ভাঙচুর


Sifat Islam Sohag ২১ নভেম্বর ২০২৬, সকাল ১০:২৭



চুয়াডাঙ্গায় সাংবাদিক ও তার পরিবারের গাড়িতে হামলা, ভাঙচুর


বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক হুসাইন মালিক এবং তাঁর পরিবারের সদস্যদের বহনকারী একটি প্রাইভেট কারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় পরিবারের কেউ আহত হননি।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের দৌলতদিয়াড় এলাকায় বঙ্গজ লিমিটেডের কাছাকাছি এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক হুসাইন মালিক।

তিনি বাংলাদেশ বেতার, স্যাটেলাইট টেলিভিশন দীপ্ত এবং জাতীয় অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজ টোয়েন্টিফোরের চুয়াডাঙ্গা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

হুসাইন মালিকের বড় ভাই ও সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান মালিক জানান, তাঁর ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তিনি, সাংবাদিক হুসাইন মালিকসহ পরিবারের কয়েকজন সদস্য আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামে গিয়েছিলেন।

অনুষ্ঠান শেষে ফেরার পথে বঙ্গজ লিমিটেডের সামনে পৌঁছালে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাঁদের গাড়ির পথ আটকে হামলা চালায়। এ সময় গাড়িটি ভাঙচুর করা হয়।

হাসান মালিক বলেন, তিনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ওই সড়কে তাঁর নিয়মিত যাতায়াত নেই। তবে তাঁর ধারণা, সাংবাদিক হুসাইন মালিককে লক্ষ্য করেই হামলার ঘটনা ঘটতে পারে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, হামলার বিষয়টি পুলিশ অবগত হয়েছে। এ ঘটনায় হুসাইন মালিক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।