শনিবার, নভেম্বর ২১, ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ৪০ জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২ কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত সাধারণ গ্রাহক

>> জামায়াতকে ঠেকাতে বিএনপির আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা হয়েছিল: সাদিক কায়েম

>> ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনৈতিক বিলুপ্তির দাবি রাশেদ খানের

>> প্রধানমন্ত্রীসহ আমাদের কারও দেশের বাইরে ঠিকানা নেই: প্রতিমন্ত্রী শাহে আলম

>> মুন্সীগঞ্জে শ্রমিক দলের কার্যালয়ে আগুন, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ

>> হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

>> প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে জামায়াত আমিরের সাড়া, তবে এক মঞ্চে নয়

>> শেখ হাসিনাকে ঘিরে আন্দোলন গড়তে চান, দাবি রিজভীর

>> দরবেশের ছদ্মবেশে মাদক সেবন, যুবকের ৪ মাসের কারাদণ্ড

>> ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ৪১ জন নিহতের দাবি

আপনি পড়ছেন : আইন-আদালত

দরবেশের ছদ্মবেশে মাদক সেবন, যুবকের ৪ মাসের কারাদণ্ড


Sifat Islam Sohag ২১ নভেম্বর ২০২৬, সকাল ১১:১৫



দরবেশের ছদ্মবেশে মাদক সেবন, যুবকের ৪ মাসের কারাদণ্ড


গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামসহ মো. রতন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বড়গাঁও এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আব্দুল আলীর ছেলে রতন মিয়ার বাড়িতে তল্লাশি করে চারটি ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এসব সরঞ্জামের মধ্যে ফয়েল পেপার ও বিশেষভাবে ব্যবহৃত একটি বোতল ছিল।

পরে শুক্রবার বিকেলে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন মিয়াকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম জানান, মাদকের অবৈধ ক্রয়-বিক্রয় ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।