সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাজাপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ

>> শেখ হাসিনাকে ফেরাতে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো শর্ত নেই: শামা ওবায়েদ

>> আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা

>> গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার না করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

>> বিআরটিএ কর্মকর্তা ইকবালের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

>> গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

>> পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

>> ১৯ নভেম্বর রাজপথে সতর্ক থাকার আহ্বান ছাত্র জমিয়তের

>> নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

আপনি পড়ছেন : রাজনীতি

গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার না করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর


Sifat Islam Sohag ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১:৪৯



গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার না করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর কোনো কার্যক্রম গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, যারা অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডে জড়িত এবং গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়ে দেশ ছেড়েছেন, তাঁদের সংবাদ প্রচারকে জনগণ ইতিবাচকভাবে নেবে না।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী জানান, সরকার বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে সরকার কখনো চাপ প্রয়োগ করেনি। কোনো সংবাদ প্রত্যাহারের জন্যও কোনো সংস্থাকে চাপ দিতে বলা হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে অনেক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিকদের গুম ও তুলে নেওয়ার ঘটনাও ঘটেছে। বর্তমান সরকার এ ধরনের কোনো পদক্ষেপ নেবে না। তবে গণমাধ্যমের প্রতি তাঁর আহ্বান, যেন ফ্যাসিবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া না হয়।

বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার জনগণের ভোটাধিকার নিশ্চিত করেছে। এ ক্ষেত্রে অনলাইন গণমাধ্যম যে ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও সেই ভূমিকা অব্যাহত থাকবে বলে সরকার প্রত্যাশা করে।