সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাজাপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ

>> শেখ হাসিনাকে ফেরাতে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো শর্ত নেই: শামা ওবায়েদ

>> আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা

>> গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার না করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

>> বিআরটিএ কর্মকর্তা ইকবালের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

>> গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

>> পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

>> ১৯ নভেম্বর রাজপথে সতর্ক থাকার আহ্বান ছাত্র জমিয়তের

>> নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

আপনি পড়ছেন : রাজনীতি

সাজাপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ


Sifat Islam Sohag ১৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২৪



সাজাপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ


সাজাপ্রাপ্ত কোনো আসামিকে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতকে একাধিকবার চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে বিষয়টি আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করছে। পাশাপাশি সংশ্লিষ্ট আইনি বিষয়গুলোও পরীক্ষা করা হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সাজা হয়েছে। তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাকে কীভাবে দেশে ফিরিয়ে আনা সম্ভব, সে বিষয়টি আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে।

তিনি আরও বলেন, সরকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদী। অন্য যেকোনো সাজাপ্রাপ্ত আসামির মতো তাকেও দেশে ফিরে সাজা ভোগ করতে হবে বলে মনে করে সরকার।