মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

>> শেখ হাসিনার বাবার তৈরি আইনেই তার বিচার হবে: তথ্য উপদেষ্টা

>> গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

>> মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

>> মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> মিরপুর মডেল থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

>> পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

>> সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া

>> ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

>> মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

আপনি পড়ছেন : ঢাকা

মিরপুর মডেল থানার ভেতরে ককটেল বিস্ফোরণ


Sifat Islam Sohag ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০৬



মিরপুর মডেল থানার ভেতরে ককটেল বিস্ফোরণ


রাজধানীর মিরপুর মডেল থানার ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়েছেন কি না বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এর আগে গত ১৩ নভেম্বর মিরপুর মডেল থানার আওতাধীন কল্যাণপুরের আউটগোয়িং খাজা মার্কেটের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেদিন ওই এলাকায় পরপর পাঁচ থেকে ছয়টি ককটেল বিস্ফোরণের পর মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করেন কয়েকজন ব্যক্তি।

এ সময় স্থানীয়দের সহযোগিতায় জাহাঙ্গীর (৪০) নামের একজনকে আটক করেন মিরপুর জোনের ট্রাফিক পুলিশের সদস্যরা। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সেদিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, কল্যাণপুরের আউটগোয়িং খাজা মার্কেটের সামনে ‘ট্যাঙ্গো-১৫১’ লোকেশনে বিস্ফোরণগুলো ঘটে। মোটরসাইকেলে পালানোর সময় একজনকে আটক করা হয়েছিল।