মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

>> শেখ হাসিনার বাবার তৈরি আইনেই তার বিচার হবে: তথ্য উপদেষ্টা

>> গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

>> মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

>> মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> মিরপুর মডেল থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

>> পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

>> সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া

>> ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

>> মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

আপনি পড়ছেন : জাতীয়

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর


Sifat Islam Sohag ১৭ নভেম্বর ২০২৬, সকাল ১১:৪৮



পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর


তৈরি পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে আগামী ২৩ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে। সভায় শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামোর প্রস্তাব তুলে ধরার কথা রয়েছে মালিকপক্ষের প্রতিনিধিদের। এর আগে বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার শ্রম ভবনে বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বোর্ডের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় শেষ মুহূর্তে সভাটি স্থগিত করা হয়। পরে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা দ্রুত নতুন তারিখ নির্ধারণের দাবি জানান।

পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের উদ্দেশ্যে গত ১ নভেম্বর শ্রম মন্ত্রণালয় নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন।

আগামী সভায় মালিকপক্ষের প্রস্তাব পাওয়ার পর নতুন মজুরি কাঠামো নিয়ে আলোচনা আরও এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছিল। ওই বছরের ডিসেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর হয়। তখন শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। ফলে মজুরি বেড়েছিল ৫৬ শতাংশ।