শনিবার, নভেম্বর ৭, ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

>> জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় ঐক্যের আহ্বান রিহ্যাব নেতাদের

>> শেখ মুজিবকে আওয়ামী লীগের একটি অংশ হত্যা করেছিল: ত্রাণমন্ত্রী

>> জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ঢল

>> গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, আজ থেকেই কার্যকর

>> বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা, মোতায়েন ডগ স্কোয়াড

>> ইরানের কেশম দ্বীপে নতুন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প

>> জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না: প্রধানমন্ত্রী

>> ইরানে ‘দখলদার’ হিসেবে থাকার ইঙ্গিত ট্রাম্পের, হরমুজ নিয়ন্ত্রণের দাবিও

>> চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর

আপনি পড়ছেন : জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় ঐক্যের আহ্বান রিহ্যাব নেতাদের


Sifat Islam Sohag ৭ নভেম্বর ২০২৬, বিকাল ৪:১১



জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় ঐক্যের আহ্বান রিহ্যাব নেতাদের


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় ঐক্য, দেশপ্রেম ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দেশের বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতারা।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর কারওয়ান বাজারে রিহ্যাব সচিবালয়ে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, পরিচালক গোলাম কিবরিয়া মজুমদার, প্রকৌশলী মো. মোস্তফা কামাল, মো. খাজা নজিবুল্লাহ চৌধুরী, শেখ কামাল, এম ফখরুল ইসলাম ও এ এস এম আবদুল গাফফার মিয়াজীসহ অন্য নেতারা।

সভাপতির বক্তব্যে ড. আলী আফজাল বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। গণতন্ত্রকে স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার শিক্ষা এই দিনের তাৎপর্যের সঙ্গে জড়িত। দিবসটি জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম এবং সম্মিলিত দায়িত্ববোধের কথা মনে করিয়ে দেয়।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ধরে রাখতে জাতীয় ঐক্যের চেতনা লালন করা প্রয়োজন। পারস্পরিক বিভেদ ভুলে দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রাজ্জাক বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অন্যতম শিক্ষা হলো ঐক্য ও সংহতির মাধ্যমে সংকট মোকাবিলা করা। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও দেশপ্রেমের চর্চা বাড়ানো জরুরি।

ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতউল্লাহ বলেন, ৭ নভেম্বরের চেতনা মানুষকে জাতীয় ঐক্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতেও জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে।

ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ নেন। একইভাবে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ নিজেদের অধিকার ও গণতান্ত্রিক প্রত্যাশা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে।

তিনি বলেন, দুটি ঘটনার প্রেক্ষাপট আলাদা হলেও জনগণের আকাঙ্ক্ষা, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব উভয় ক্ষেত্রেই উঠে এসেছে। দেশের স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য জাতীয় ঐক্য বজায় রাখার পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।

সভায় অন্যান্য বক্তারাও দেশের সামগ্রিক অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা এবং জাতীয় স্বার্থের প্রতি দায়বদ্ধতার ওপর গুরুত্ব দেন।