রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া নগরীর আরও চারটি স্থানে ছয়টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে বিমানবন্দরের গোলচত্বরে এ ঘটনা ঘটে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, রাতে দুর্বৃত্তরা বিমানবন্দরের গোলচত্বরের ওপর দিয়ে যাওয়া উড়ালসেতু থেকে দুটি ককটেল নিক্ষেপ করে। পরে সেগুলো বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে।