মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মজুরি বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

>> যৌন হয়রানির প্রতিবাদে ১০ শিক্ষার্থীকে ক্লাসে বাধা, উদয়ন স্কুলে বিক্ষোভ

>> সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ঘিরে দুই মামলা, আটক ১৩

>> আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি, আহত প্রায় ৫০ পুলিশ সদস্য

>> সরকারের ব্যর্থতা ঢাকতে বিরোধীদের দোষারোপ করা হচ্ছে: জামায়াত আমির

>> গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন

>> প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর চালু হলো মিরপুরের দুই মেট্রো স্টেশন

>> শ্রমিক বিক্ষোভে চতুর্থ দিনেও উত্তপ্ত সাভার-আশুলিয়া, টিয়ারশেল নিক্ষেপ

>> শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগ, আ. লীগ ও ছাত্রলীগের ৩৩ সদস্য গ্রেপ্তার: ডিএমপি

>> গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : ঢাকা

সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ঘিরে দুই মামলা, আটক ১৩


Sifat Islam Sohag ৩ নভেম্বর ২০২৬, বিকাল ৪:৩৬



সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ঘিরে দুই মামলা, আটক ১৩


তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, অবৈধভাবে ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ায় মঙ্গলবারও বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। কয়েক দিন ধরে চলা এই আন্দোলনে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এ ছাড়া সাভার মডেল থানায় আরও একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সাভার মডেল থানা ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শ্রমিক বিক্ষোভের সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাভার মডেল থানা এলাকা থেকে ৯ জন এবং আশুলিয়া থানা এলাকা থেকে চারজনকে আটক করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় সাভার মডেল থানায় নাশকতার মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম। তিনি বলেন, এ ছাড়া ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ইতোমধ্যে ৯ জনকে আটক করা হয়েছে।

অন্যদিকে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশীদ জানান, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সোমবার দিবাগত রাতে থানায় দুটি মামলা হয়েছে। এসব মামলায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।