মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মজুরি বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

>> যৌন হয়রানির প্রতিবাদে ১০ শিক্ষার্থীকে ক্লাসে বাধা, উদয়ন স্কুলে বিক্ষোভ

>> সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ঘিরে দুই মামলা, আটক ১৩

>> আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি, আহত প্রায় ৫০ পুলিশ সদস্য

>> সরকারের ব্যর্থতা ঢাকতে বিরোধীদের দোষারোপ করা হচ্ছে: জামায়াত আমির

>> গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন

>> প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর চালু হলো মিরপুরের দুই মেট্রো স্টেশন

>> শ্রমিক বিক্ষোভে চতুর্থ দিনেও উত্তপ্ত সাভার-আশুলিয়া, টিয়ারশেল নিক্ষেপ

>> শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগ, আ. লীগ ও ছাত্রলীগের ৩৩ সদস্য গ্রেপ্তার: ডিএমপি

>> গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : ঢাকা

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে ব্যাহত উৎপাদন, একাধিক কারখানায় ছুটি ঘোষণা


Sifat Islam Sohag ৩ নভেম্বর ২০২৬, সকাল ১১:৪০



আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে ব্যাহত উৎপাদন, একাধিক কারখানায় ছুটি ঘোষণা


শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়া শিল্পাঞ্চলে মঙ্গলবারও পোশাক কারখানাগুলোর উৎপাদন স্বাভাবিক হয়নি। সকালে বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে এলেও কাজ শুরু না করে বিক্ষোভে অংশ নেন। উদ্ভূত পরিস্থিতিতে বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ছুটি ঘোষণা করা কারখানার তালিকায় রয়েছে অনন্ত গার্মেন্টস, ডেকো গার্মেন্টস, নিউ এইজ, আল-মুসলিম, সাদিয়া ফ্যাশন, নীট এশিয়া, হা-মীম গ্রুপ ও শারমিন গ্রুপ।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে কিছু কারখানায় শ্রমিকরা উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। এ কারণে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা। রাজধানীর মিরপুর, সাভার ও আশুলিয়া, গাজীপুর এবং নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও কারখানা ভাঙচুরের পাশাপাশি পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষও হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনের বিক্ষোভকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল পর্যন্ত মোট ১০টি মামলা হয়েছে। এর মধ্যে ঢাকায় পাঁচটি, গাজীপুরে তিনটি এবং সাভার ও আশুলিয়ায় দুটি মামলা করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।