মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মজুরি বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

>> যৌন হয়রানির প্রতিবাদে ১০ শিক্ষার্থীকে ক্লাসে বাধা, উদয়ন স্কুলে বিক্ষোভ

>> সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ঘিরে দুই মামলা, আটক ১৩

>> আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি, আহত প্রায় ৫০ পুলিশ সদস্য

>> সরকারের ব্যর্থতা ঢাকতে বিরোধীদের দোষারোপ করা হচ্ছে: জামায়াত আমির

>> গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন

>> প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর চালু হলো মিরপুরের দুই মেট্রো স্টেশন

>> শ্রমিক বিক্ষোভে চতুর্থ দিনেও উত্তপ্ত সাভার-আশুলিয়া, টিয়ারশেল নিক্ষেপ

>> শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগ, আ. লীগ ও ছাত্রলীগের ৩৩ সদস্য গ্রেপ্তার: ডিএমপি

>> গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : রাজনীতি

সরকারের ব্যর্থতা ঢাকতে বিরোধীদের দোষারোপ করা হচ্ছে: জামায়াত আমির


Sifat Islam Sohag ৩ নভেম্বর ২০২৬, বিকাল ৩:৪৯



সরকারের ব্যর্থতা ঢাকতে বিরোধীদের দোষারোপ করা হচ্ছে: জামায়াত আমির


সরকারের অদক্ষতা ও ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অতীতের স্বৈরাচারী পদ্ধতিতে বিরোধীদের প্রতিবাদী কণ্ঠ দমন করা সম্ভব হবে না।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে মেজর (অব.) আখতারুজ্জামানের কারামুক্তি উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের নানা ক্ষেত্রে সরকারের ব্যর্থতা ও অদক্ষতা আড়াল করতে বিরোধী দলকে অপপ্রচারের লক্ষ্যবস্তু করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি সম্পর্কে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সংসদে যারা এখন সরকারের পক্ষে কথা বলছেন, পরিস্থিতি বদলালে তাদের অনেককেই আর পাশে পাওয়া যাবে না। সংকটের সময়ে তারা সরকারকে ছেড়ে চলে যেতে পারেন বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার না চালিয়ে সরকারের নিজস্ব ব্যর্থতা কাটিয়ে ওঠার চেষ্টা করা উচিত বলে মনে করেন তিনি। মানুষের দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নিলে জনগণ সরকারের পাশে থাকবে বলেও উল্লেখ করেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, অতীতের মতো কর্তৃত্ববাদী কায়দায় প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা হলে তা আর গ্রহণযোগ্য হবে না। জনগণ ফ্যাসিবাদকে মেনে নেবে না এবং ঐক্যবদ্ধভাবে যেকোনো দমনমূলক পরিস্থিতির বিরুদ্ধে অবস্থান নেবে।

মেজর (অব.) আখতারুজ্জামানের সাহসিকতার প্রশংসা করে জামায়াত আমির বলেন, তিনি প্রমাণ করেছেন, তারা কোনো রক্তচক্ষুকে ভয় পান না। তাদের ভয় কেবল আল্লাহ তাআলাকে।

উল্লেখ্য, বিমানবন্দরে সরকারি কাজে বাধা এবং কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন মেজর (অব.) আখতারুজ্জামান। গত ১ নভেম্বর হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। পরে মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।