বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে ৮ কিলোমিটার যানজট

>> গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মহাসড়কে যান চলাচল বন্ধ

>> মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> পূর্ব লন্ডনে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশিদের বিতাড়নের দাবি ব্রিটিশ রাজনীতিকদের

>> আ.লীগের বিষয়ে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিলেন ইশরাক

>> গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বিক্ষোভে পোশাকশ্রমিকরা

>> গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

>> যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

>> শেখ হাসিনার বাবার তৈরি আইনেই তার বিচার হবে: তথ্য উপদেষ্টা

>> গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আপনি পড়ছেন : ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে ৮ কিলোমিটার যানজট


Sifat Islam Sohag ১৮ নভেম্বর ২০২৬, সকাল ১১:৪৫



ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে ৮ কিলোমিটার যানজট


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছবোঝাই একটি ট্রাক উল্টে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকেরা।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ভোরে চট্টগ্রামগামী লেনে চলার সময় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছবোঝাই ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ট্রাকে থাকা গাছের গুঁড়ি সড়কে ছড়িয়ে পড়ে। ফলে যান চলাচলে বাধা সৃষ্টি হয় এবং ধীরে ধীরে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়।

সকাল থেকে যানজটের কারণে কর্মস্থলগামী মানুষ ও দূরপাল্লার যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সালাম মিয়া নামে এক যাত্রী জানান, মেঘনায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে প্রায় দেড় ঘণ্টা একই জায়গায় আটকে ছিলেন তিনি। যানজট কমার কোনো লক্ষণ না দেখে শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

ঘটনাস্থলে দায়িত্ব পালন করা কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফজলে রাব্বি বলেন, ভোরে দুর্ঘটনা ঘটায় সড়ক থেকে গাছের গুঁড়ি সরানোর জন্য তাৎক্ষণিকভাবে শ্রমিক পাওয়া যায়নি। এ কারণে যানজট দীর্ঘ হয়েছে। ইতোমধ্যে শ্রমিকদের কাজে লাগানো হয়েছে। রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।