শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ক্যান্সার নির্ণয় ও চিকিৎসায় পারমাণবিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: বিজ্ঞান সচিব

>> স্থানীয় নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না: শফিকুর রহমান

>> সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ৩৮ জেলে আটক, জব্দ ২ ট্রলিং বোট

>> শ্রমিকের মৃত্যুর খবর ঘিরে গাজীপুরে মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

>> গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

>> ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা, সামনে পাঁচটি বড় বাধা

>> ডিসেম্বরে আওয়ামী লীগের চূড়ান্ত পতন ঘটানোর ঘোষণা রাশেদ প্রধানের

>> গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরাল পুলিশ, সাভার-আশুলিয়ায় বন্ধ ৪০ কারখানা

>> শেখ হাসিনা আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরবেন, ভারত কী করবে তা তাদের বিষয়: আইনমন্ত্রী

>> মৃত্যুর সাড়ে ৭ মাস পর ককটেল বিস্ফোরণ মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা!

আপনি পড়ছেন : রাজনীতি

স্থানীয় নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না: শফিকুর রহমান


১৪ নভেম্বর ২০২৬, বিকাল ৫:১৮



স্থানীয় নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না: শফিকুর রহমান


আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট চুরি, কারচুপি, ষড়যন্ত্র ও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি জনগণকে ঐক্যবদ্ধ ও সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রতিরোধের মাধ্যমেই সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, অনেকে জানতে চান, দেশের ক্ষতি হচ্ছে এমন পরিস্থিতিতে সরকারকে আর কত দিন সময় দেওয়া হবে। এর জবাবে তিনি বলেন, তারা এক মিনিটও সময় দিতে চান না। তবে জনগণকে আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের চেহারা ও চরিত্র সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে হবে।

তিনি আরও বলেন, ইতিহাসে দেখা গেছে, জনগণ ঐক্যবদ্ধ ও সংগঠিত হলে কোনো শক্তি বা অস্ত্র তাদের দমিয়ে রাখতে পারে না। তখন সেসব শক্তি কার্যকারিতা হারায়।

ডিসেম্বর মাসজুড়ে জামায়াতের বিভিন্ন কর্মসূচি থাকবে জানিয়ে দলটির আমির বলেন, কর্মসূচিগুলো সফল ও প্রাণবন্ত করতে তারা সর্বোচ্চ শক্তি নিয়ে কাজ করবেন। কাউকে বাধা দেওয়ার উদ্দেশ্যে এসব কর্মসূচি নেওয়া হচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।

সরকার গঠন এবং রাষ্ট্র সংস্কারের বিষয়ে আলাদা দুটি ভোটের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, ক্ষমতাসীন দল এর মধ্যে একটি মেনে নিলেও অন্যটি গ্রহণ করেনি। তার মতে, এর মধ্য দিয়েই রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।

বর্তমান সরকারকে এখনই ফ্যাসিবাদী আখ্যা দিতে চান না জানিয়ে জামায়াতের আমির বলেন, তবে সরকারের কর্মকাণ্ডে ফ্যাসিবাদের অনেক লক্ষণ দেখা যাচ্ছে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের সঙ্গে দ্বিচারিতা করে যারা ক্ষমতায় এসেছে, তাদের মাধ্যমে জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তাঁর মতে, সংসদে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। সেখানে সমাধান না হলে রাজপথে বিষয়টির ফয়সালা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও মুয়াযযম হোসাইন হেলাল, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার।

এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াতের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, কামাল হোসেন, আবদুল বাতেন ও মীর আহমাদ বিন কাসেম (আরমান), বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ এবং ডাকসুর ভিপি আবু সাদিক (সাদিক কায়েম) প্রমুখ।

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের।