মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> কালিয়াকৈরে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন নিয়ে বিতর্ক, স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

>> শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা

>> গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

>> গাজীপুরে ডেলিভারি ভ্যান থেকে নামিয়ে যুবককে কুপিয়ে ছিনতাই, নির্বিকার পথচারীরা

>> গভীর রাতে জাবির প্রধান ফটকে তালা, নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি

>> চট্টগ্রামে আবারও দুটি যাত্রীবাহী বাসে আগুন, আতঙ্ক নগরজুড়ে

>> জাজিরায় ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ, আওয়ামী লীগের কর্মসূচিতে ব্যবহারের সন্দেহ পুলিশের

>> শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> হাসিনার নতুন পাসপোর্টের আবেদন নিয়ে মন্তব্য করতে চাননি পররাষ্ট্র সচিব

>> দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার

আপনি পড়ছেন : রাজনীতি

শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা


Sifat Islam Sohag ১০ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৫



শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা দেখছে না সরকার। তিনি নিজে দেশে ফিরতে চাইলে তাকে ফেরানোর পথে আইনি বাধা থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রসঙ্গে উপদেষ্টা জানান, দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার আগে জানিয়েছেন, একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়েছে। তবে শেখ হাসিনা নিজে এখনো কোনো আবেদন করেননি।

ভারতের পক্ষ থেকে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি জটিলতার কথা বলা হলেও এ বিষয়ে সরকারের অবস্থান ভিন্ন বলে জানান জাহেদ উর রহমান। তার মতে, মানবতাবিরোধী অপরাধ এবং সাধারণ হত্যাকাণ্ডের মধ্যে আইনি ও অপরাধগত পার্থক্য রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ও দণ্ডের বিষয়টি বিবেচনায় নিতে হবে।

তিনি বলেন, প্রত্যর্পণ নিয়ে কোনো আইনি প্রশ্ন উঠলে আদালতের মাধ্যমে তার নিষ্পত্তি হতে পারে। তবে শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চাইলে প্রত্যর্পণ প্রক্রিয়ায় জটিলতা থাকার কথা নয় বলে মনে করে সরকার।

সংবিধানের ৪৭ অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের মৌলিক অধিকারের ক্ষেত্রে সংবিধানে বিশেষ বিধান রয়েছে। সরকারের প্রত্যাশা, দণ্ডিত আসামিকে ফেরত আনার বিষয়ে ভারত সহযোগিতা করবে।

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে একাধিকবার আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, কোনো অপরাধী অন্য দেশে অবস্থান করলে চুক্তি অনুযায়ী তাকে গ্রেপ্তার করে ফেরত দেওয়ার অনুরোধ জানানোর সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করাই সরকারের লক্ষ্য। তবে শুধু তাকে ফেরত আনাই নয়, প্রত্যর্পণের ক্ষেত্রে যথাযথ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করাও সরকারের কাছে গুরুত্বপূর্ণ।

সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশের বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা জানান, সংক্ষিপ্ত রায় প্রকাশ করা হয়েছে। বিস্তারিত রায়ও প্রকাশ করা হতে পারে। তবে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলেননি।

এ ছাড়া কূটনৈতিক পাড়ায় বিভিন্ন বৈঠক ও তৎপরতা সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানান তিনি। শেখ হাসিনা ও তার দলের পক্ষ থেকে সরকারকে রাজনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা হতে পারে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, তারা চেষ্টা করতে পারেন, তবে সরকার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না।