সোমবার, নভেম্বর ৯, ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> হাসিনার নতুন পাসপোর্টের আবেদন নিয়ে মন্তব্য করতে চাননি পররাষ্ট্র সচিব

>> দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার

>> জোট ছাড়ছে না এনসিপি, জামায়াতের ওপর চাপ ধরে রাখার কৌশল

>> বাজেয়াপ্ত হতে পারে শেখ হাসিনার যেসব সম্পদ, হলফনামায় মিলল পরিমাণের তথ্য

>> বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ছুটি ঘোষণা ৭ কারখানায়

>> পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

>> শেখ হাসিনাকে ফেরাতে আবেগ নয়, আইনি প্রক্রিয়ায় এগোবে সরকার: আইনমন্ত্রী

>> সাক্ষ্য না দিয়েও চার্জশিটে সাক্ষীর বিবৃতি, দুই আসামিকে বাদ দেওয়ার অভিযোগ

>> জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

আপনি পড়ছেন : রাজনীতি

জোট ছাড়ছে না এনসিপি, জামায়াতের ওপর চাপ ধরে রাখার কৌশল

Sifat Islam Sohag ৯ নভেম্বর ২০২৬, সকাল ১১:০৯

জোট ছাড়ছে না এনসিপি, জামায়াতের ওপর চাপ ধরে রাখার কৌশল

১১-দলীয় ঐক্যে থাকলেও জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান নিয়ে অসন্তুষ্ট জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নীতিনির্ধারকদের ধারণা, বিরোধী দলের দায়িত্ব পালনে জামায়াত সরকারের প্রতি অতিরিক্ত নমনীয়তা দেখাচ্ছে। এ পরিস্থিতিতে জোটে থেকেই জামায়াতের ওপর রাজনৈতিক চাপ বজায় রাখতে চায় এনসিপি। পাশাপাশি নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান ও পরিচয়ও তুলে ধরতে আগ্রহী দলটি।

এনসিপির রাজনৈতিক পর্ষদের সাত সদস্যের সঙ্গে কথা বলে এমন অবস্থানের কথা জানিয়েছে প্রথম আলো। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের ভূমিকা নিয়ে এনসিপির নেতাদের প্রকাশ্য সমালোচনা এবং ৩১ অক্টোবর খুলনা বিভাগীয় লংমার্চে দলটির সীমিত অংশগ্রহণের পর দুই দলের মধ্যে দূরত্বের আলোচনা সামনে আসে। তবে এনসিপির নেতারা স্পষ্ট করেছেন, তাঁরা ১১-দলীয় ঐক্য থেকে বেরিয়ে যেতে চান না।

এর আগে সেপ্টেম্বরে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রথম দুটি লংমার্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ শীর্ষ নেতারা সরাসরি অংশ নিয়েছিলেন। কিন্তু ৩১ অক্টোবর খুলনা বিভাগীয় লংমার্চে দলটির অংশগ্রহণ ছিল অনেকটা আনুষ্ঠানিক। এনসিপির শীর্ষ দুই নেতা ওই কর্মসূচিতে যোগ দেননি।

বরং লংমার্চের আগের দিন রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের আয়োজন করে এনসিপি। এ কর্মসূচিকে ঘিরে সপ্তাহজুড়ে প্রচার চালালেও দলটির নেতারা লংমার্চ নিয়ে তেমন কোনো বক্তব্য দেননি। আগের দুটি কর্মসূচির আগে তাঁদের সক্রিয় প্রচার দেখা গিয়েছিল।

এনসিপির নীতিনির্ধারকদের বক্তব্য, সাম্প্রতিক কিছু ঘটনায় তাঁদের মনে হয়েছে, জামায়াত বিরোধী দলের ভূমিকা পালনে যথেষ্ট কঠোর অবস্থানে নেই। সরকারের প্রতি অতিরিক্ত নমনীয়তা দেখালে জোটের অন্য দলগুলোর মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এ কারণেই জোটে থেকেও জামায়াতের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করতে চায় এনসিপি।

দলটির এক শীর্ষ নেতার ভাষ্য, জামায়াতকে সমালোচনার মাধ্যমে সঠিক অবস্থানে রাখতে চায় এনসিপি। একই সঙ্গে এনসিপি জামায়াতের মধ্যে মিশে যাচ্ছে—এমন প্রচারণার জবাব দেওয়াও তাদের লক্ষ্য।

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন ঘিরে মতপার্থক্য

গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হয়। বেসরকারি ফলাফলে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে জয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল ১ লাখ ৩১ হাজার ৪০৪।

নির্বাচনে অনিয়ম, জাল ভোট এবং পোলিং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে ফল ঘোষণার আগেই বিক্ষোভের কর্মসূচি দেয় জামায়াত। কিন্তু পরদিন বিজয়ী বিএনপি প্রার্থী ফুলের তোড়া নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় যান। সেখানে দুই প্রার্থী কুশল বিনিময় করেন, মিষ্টিমুখ করান এবং এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার আশ্বাস দেন।

অন্যদিকে, ৩০ অক্টোবর ঢাকায় সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নির্বাচনে অনিয়মের অভিযোগ পুনর্ব্যক্ত করেন। তাঁর অভিযোগ, আগে থেকেই ব্যালটে সিল মারা, জাল ভোট দেওয়া এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তারা এসব অনিয়ম অস্বীকার করলে তাঁদের সঙ্গে অনিয়মকারীদের যোগসাজশ রয়েছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

জামায়াতের এই অবস্থান ও বিএনপি প্রার্থীর সঙ্গে জামায়াত প্রার্থীর সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে সমালোচনা করেন এনসিপির নেতারা।

৩০ অক্টোবর শাহবাগের গণবিক্ষোভে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, নির্বাচনে অনিয়মের ঘটনা সামনে আসার পরও সরকারি ও বিরোধী প্রার্থীর একে অপরকে মিষ্টি খাওয়ানোর বিষয়টি দুঃখজনক। তাঁর মতে, দেশের গণতন্ত্র সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

খুলনার লংমার্চের অংশ হিসেবে যশোরের পথসভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহও একই ধরনের সমালোচনা করেন। তিনি বলেন, একদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলা, অন্যদিকে ফল মেনে নিয়ে প্রতিপক্ষকে মিষ্টি খাওয়ানো—এ ধরনের আচরণ বিরোধী দলের ভূমিকার সঙ্গে যায় না।

এসব বক্তব্যের পর দুই দলের সমর্থকদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা যায়। জামায়াত-সমর্থকদের কিছু অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, স্থানীয় সরকার নির্বাচনে ঢাকার দুই সিটি করপোরেশনের অন্তত একটিতে জামায়াতের সমর্থন পেতে চায় এনসিপি। এ কারণেই দলটি জামায়াতের ওপর চাপ তৈরি করছে।

তবে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এ অভিযোগ অস্বীকার করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, জামায়াতের কিছু রাজনৈতিক অবস্থান সাধারণ মানুষের মধ্যে অনাস্থা তৈরি করছে। মাঠের বক্তব্যের সঙ্গে সংসদে অবস্থানের পার্থক্য এবং শ্রমিক আন্দোলনে সরকারের প্রতি পূর্ণ সমর্থনের মতো বিষয়গুলো নিয়ে এনসিপির আপত্তি রয়েছে। তাঁর দাবি, দলটির অবস্থান রাজনৈতিক আদর্শ থেকে নেওয়া, এখানে কোনো দর-কষাকষির বিষয় নেই।

সরকারের প্রতি জামায়াতের নমনীয়তা নিয়ে আপত্তি

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্যদের বক্তব্য, জামায়াত আপাতত সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে ধীরে এগোতে চায়। কিন্তু এনসিপি বিরোধী রাজনীতিতে আরও দৃঢ় অবস্থান প্রত্যাশা করে। এ কারণে দলটি নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান বজায় রাখছে।

এনসিপির এক নীতিনির্ধারকের মতে, বিভিন্ন ইস্যুতে সরকারকে চাপ দেওয়ার পর জামায়াত কখনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে নমনীয় হয়ে পড়ে। এতে জোটের অন্য দলগুলো বিব্রত হয়। জামায়াতের অবস্থান পরিবর্তনের বিষয়টি জোটের অন্য শরিকদের সঙ্গে আলোচনা করেই হওয়া উচিত বলে মনে করেন তিনি।

এনসিপির নেতারা জামায়াতের কয়েকটি সাম্প্রতিক অবস্থানকে তাঁদের অসন্তুষ্টির কারণ হিসেবে উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে সংসদের প্রথম অধিবেশনে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের সংবিধান সংস্কারে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব। গত ৩১ মার্চ তিনি ওই কমিটিতে সরকারি ও বিরোধী দলের সমানসংখ্যক সদস্য রাখার কথা বলেছিলেন।

এ ছাড়া ৭ সেপ্টেম্বর সংসদে চলমান জ্বালানিসংকট বর্তমান সরকারের তৈরি নয় বলে শফিকুর রহমানের বক্তব্য এবং সাম্প্রতিক শ্রমিক আন্দোলনে জামায়াতের প্রাথমিক অবস্থান নিয়েও এনসিপির আপত্তি রয়েছে।

এনসিপির নেতারা বলছেন, তাঁরা কার্যকর বিরোধী রাজনীতি করতে চান। তাঁদের দাবি, এনসিপির সমালোচনার কারণে কিছু ক্ষেত্রে জামায়াত আগের অবস্থান থেকে সরে এসেছে।

তবে দুই দলের মধ্যে মতপার্থক্য থাকলেও ১১-দলীয় ঐক্য ছাড়ার পরিকল্পনা নেই এনসিপির। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার প্রথম আলোকে বলেন, জোট ভাঙা বা জোটে বিভেদ তৈরি করা সরকারি এজেন্ডা। এনসিপি সেই ফাঁদে পা দিতে চায় না।