সোমবার, নভেম্বর ৯, ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> হাসিনার নতুন পাসপোর্টের আবেদন নিয়ে মন্তব্য করতে চাননি পররাষ্ট্র সচিব

>> দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার

>> জোট ছাড়ছে না এনসিপি, জামায়াতের ওপর চাপ ধরে রাখার কৌশল

>> বাজেয়াপ্ত হতে পারে শেখ হাসিনার যেসব সম্পদ, হলফনামায় মিলল পরিমাণের তথ্য

>> বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ছুটি ঘোষণা ৭ কারখানায়

>> পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

>> শেখ হাসিনাকে ফেরাতে আবেগ নয়, আইনি প্রক্রিয়ায় এগোবে সরকার: আইনমন্ত্রী

>> সাক্ষ্য না দিয়েও চার্জশিটে সাক্ষীর বিবৃতি, দুই আসামিকে বাদ দেওয়ার অভিযোগ

>> জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

আপনি পড়ছেন : রাজনীতি

দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার


Sifat Islam Sohag ৯ নভেম্বর ২০২৬, সকাল ১১:১২



দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার


বাংলাদেশে ফেরার লক্ষ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাঠানো এক চিঠিতে তিনি এ আবেদন করেন। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই তাঁর পক্ষ থেকে পাসপোর্ট ও এনআইডি সংক্রান্ত প্রথম উদ্যোগ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শেখ হাসিনার এই পদক্ষেপকে দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত তাঁর সবচেয়ে স্পষ্ট উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। দুই বছরের বেশি সময় আগে ছাত্র-জনতার আন্দোলনের মুখে তাঁর দীর্ঘদিনের শাসনের অবসান ঘটে। এর আগে আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। তাঁর প্রত্যাবর্তন ঘিরে বাংলাদেশে নতুন করে রাজনৈতিক ও আইনি পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ।

রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, আদালতে আত্মসমর্পণ করার উদ্দেশ্যেই তিনি দেশে ফিরতে চান। সোমবার তাঁর সহযোগীরাও বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার তারিখ জানানো হবে।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। জুলাই আন্দোলনের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁকে এ সাজা দেওয়া হয়। তবে দেশের বাইরে অবস্থান করে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় তাঁর জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আইনজীবীরা চিঠিতে আরও বলেছেন, বাংলাদেশের নাগরিকত্বের অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক দলিল থেকে উদ্ভূত বাধ্যবাধকতা বিবেচনায় নিয়ে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন।

এ বিষয়ে রয়টার্স দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের কারও কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।