মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> কালিয়াকৈরে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন নিয়ে বিতর্ক, স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

>> শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা

>> গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

>> গাজীপুরে ডেলিভারি ভ্যান থেকে নামিয়ে যুবককে কুপিয়ে ছিনতাই, নির্বিকার পথচারীরা

>> গভীর রাতে জাবির প্রধান ফটকে তালা, নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি

>> চট্টগ্রামে আবারও দুটি যাত্রীবাহী বাসে আগুন, আতঙ্ক নগরজুড়ে

>> জাজিরায় ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ, আওয়ামী লীগের কর্মসূচিতে ব্যবহারের সন্দেহ পুলিশের

>> শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> হাসিনার নতুন পাসপোর্টের আবেদন নিয়ে মন্তব্য করতে চাননি পররাষ্ট্র সচিব

>> দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার

আপনি পড়ছেন : এক্সক্লুসিভ

গভীর রাতে জাবির প্রধান ফটকে তালা, নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি


Sifat Islam Sohag ১০ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২০



গভীর রাতে জাবির প্রধান ফটকে তালা, নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটক ডেইরি গেটে গভীর রাতে তালা লাগিয়ে দ্রুত পালিয়ে গেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনটি মোটরসাইকেলে করে আসা ৮ থেকে ১০ জনের একটি দল এ ঘটনা ঘটায়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

জানা গেছে, ১০ নভেম্বরের ‘লকডাউন কর্মসূচি’র অংশ হিসেবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হালিম জানান, গভীর রাতে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে হঠাৎ প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। এ সময় তারা নিরাপত্তাকর্মীদের গুলি করার হুমকি দেয়।

তিনি আরও জানান, ঘটনার সময় পুলিশ এলাকায় টহল দিচ্ছিল। তবে পুলিশ ডেইরি গেট থেকে প্রধান ফটক হয়ে প্রান্তিক গেটের দিকে যাওয়ার মধ্যবর্তী সময়ে মাত্র এক মিনিটের মধ্যে ঘটনাটি ঘটিয়ে পালিয়ে যায় তারা।

প্রক্টর বলেন, ঘটনার পরপরই সাভার থানা, সাভার সার্কেল, আশুলিয়া থানা পুলিশ, ডিজিএফআইসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছে।

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশ মোতায়েন এবং নিরাপত্তা জোরদারের অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।