সোমবার, নভেম্বর ৯, ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> হাসিনার নতুন পাসপোর্টের আবেদন নিয়ে মন্তব্য করতে চাননি পররাষ্ট্র সচিব

>> দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার

>> জোট ছাড়ছে না এনসিপি, জামায়াতের ওপর চাপ ধরে রাখার কৌশল

>> বাজেয়াপ্ত হতে পারে শেখ হাসিনার যেসব সম্পদ, হলফনামায় মিলল পরিমাণের তথ্য

>> বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ছুটি ঘোষণা ৭ কারখানায়

>> পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

>> শেখ হাসিনাকে ফেরাতে আবেগ নয়, আইনি প্রক্রিয়ায় এগোবে সরকার: আইনমন্ত্রী

>> সাক্ষ্য না দিয়েও চার্জশিটে সাক্ষীর বিবৃতি, দুই আসামিকে বাদ দেওয়ার অভিযোগ

>> জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

আপনি পড়ছেন : এক্সক্লুসিভ

প্রাবোও সরকারের দুই বছর পূর্তি ঘিরে বিক্ষোভ, জাকার্তায় ৯৫০০ পুলিশ মোতায়েন


Sifat Islam Sohag ২০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৪৬



প্রাবোও সরকারের দুই বছর পূর্তি ঘিরে বিক্ষোভ, জাকার্তায় ৯৫০০ পুলিশ মোতায়েন

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ক্ষমতা গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে রাজধানী জাকার্তায় শিক্ষার্থীদের বিক্ষোভের প্রস্তুতি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিক্ষোভ মোকাবিলায় শহরের বিভিন্ন স্থানে প্রায় ৯ হাজার ৫০০ পুলিশ সদস্য মোতায়েনের কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২০ অক্টোবর) জাকার্তার বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক জনমত জরিপে প্রেসিডেন্ট প্রাবোওর জনপ্রিয়তা কমার ইঙ্গিত পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে সরকারের দুই বছর পূর্তিতে বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের প্রতিবাদে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা।

জাকার্তা পুলিশের মুখপাত্র বুদি হারমান্তো জানান, রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করবেন। এসব কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়ার শিক্ষার্থী সংগঠন জানিয়েছে, বনাঞ্চলে সাম্প্রতিক অগ্নিকাণ্ড এবং শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের প্রতিবাদে তারা কর্মসূচি পালন করবে। সংগঠনটির মতে, শেয়ারবাজারের পতনের পাশাপাশি দেশটির মুদ্রা রুপিয়াহর দুর্বল হয়ে পড়া অর্থনীতির নাজুক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। তবে বিক্ষোভে কতজন অংশ নেবেন, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে জলবায়ু সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি সামনে আনতে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস জাকার্তার একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যানার টাঙিয়েছে। ব্যানারে লেখা ছিল, ‘জলবায়ু সংকট মোকাবিলা করুন, জীবনযাত্রার ব্যয় কমান।’

২০২৪ সালের ২০ অক্টোবর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন প্রাবোও সুবিয়ান্তো। তাঁর সরকারের দুই বছর পূর্তিকে সামনে রেখে অর্থনৈতিক পরিস্থিতি, পরিবেশগত সংকট ও জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তোষ বিক্ষোভের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।