বুধবার, নভেম্বর ১১, ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সারের ডিলারশিপে এমপিদের স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হাসনাতের প্রশ্নের মুখে কৃষিমন্ত্রী

>> সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে তুমুল উত্তেজনা, হাসনাতের অভিযোগে কৃষিমন্ত্রীর জবাব

>> ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাময়িক বরখাস্ত দুই কর্মচারীর পরিচয় প্রকাশ

>> পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী

>> ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

>> হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৫১

>> ডিবি পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

>> সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, ভিডিও ছড়িয়ে সমালোচনার ঝড়

>> থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

>> ভারত থেকে ফ্যাসিবাদী শক্তি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ডেপুটি স্পিকার

আপনি পড়ছেন : রাজনীতি

আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির’: রাশেদ খান


Sifat Islam Sohag ১১ নভেম্বর ২০২৬, দুপুর ১:০৪



আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির’: রাশেদ খান

‘

জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিরুদ্ধে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে স্বাভাবিক হিসেবে তুলে ধরার অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর দাবি, আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির।

বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরাসরি অবস্থান না নিয়ে জামায়াত-শিবির বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বিষয়গুলোকে ভিন্নভাবে উপস্থাপন করছে। বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনার দায় বিএনপি সরকারের ওপর চাপানোর চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, অতীতে জামায়াত-শিবিরের কিছু নেতাকর্মী পরিচয় গোপন করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের তথ্য তৎকালীন সরকার বা গোয়েন্দা সংস্থার কাছেও সব সময় ছিল না বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খানের অভিযোগ, রাজনৈতিক শক্তি বাড়াতে জামায়াত-শিবির আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে নিজেদের দলে আশ্রয় দিচ্ছে। অন্যদিকে, ছাত্রলীগের অনেকে নিজেদের অতীত রাজনৈতিক পরিচয় আড়াল করে জামায়াত-শিবিরের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি।

ফেসবুক পোস্টের শেষাংশে তিনি বিএনপি সরকারকে দুর্বল করার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে কোনো ষড়যন্ত্র হয়ে থাকলে তা সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানান। পাশাপাশি নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি—এই তিন মাস রাজপথে ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধ জোরদারের কথাও বলেন তিনি।

উল্লেখ্য, এসব বক্তব্য ও অভিযোগ রাশেদ খানের ফেসবুক পোস্টের ভিত্তিতে তুলে ধরা হয়েছে।