বুধবার, নভেম্বর ১১, ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সারের ডিলারশিপে এমপিদের স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হাসনাতের প্রশ্নের মুখে কৃষিমন্ত্রী

>> সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে তুমুল উত্তেজনা, হাসনাতের অভিযোগে কৃষিমন্ত্রীর জবাব

>> ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাময়িক বরখাস্ত দুই কর্মচারীর পরিচয় প্রকাশ

>> পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী

>> ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

>> হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৫১

>> ডিবি পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

>> সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, ভিডিও ছড়িয়ে সমালোচনার ঝড়

>> থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

>> ভারত থেকে ফ্যাসিবাদী শক্তি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ডেপুটি স্পিকার

আপনি পড়ছেন : রাজনীতি

ভারত থেকে ফ্যাসিবাদী শক্তি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ডেপুটি স্পিকার


Sifat Islam Sohag ১১ নভেম্বর ২০২৬, বিকাল ৩:১২



ভারত থেকে ফ্যাসিবাদী শক্তি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ডেপুটি স্পিকার


২০২৪ সালের আন্দোলনে নিহতদের পরিবারের শোক ও রাজপথে ঝরা রক্তের স্মৃতি এখনো মানুষের মনে রয়েছে। এর মধ্যেই পলাতক ফ্যাসিবাদী শক্তি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী দেশ ভারত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা চলছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীতে বাংলা একাডেমি আয়োজিত ‘তারুণ্যের ইশতেহার’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, ২০২৪ সালের আন্দোলনে প্রাণহানির ঘটনা ও স্বজন হারানো পরিবারের কান্না এখনো থামেনি। বিচারপ্রক্রিয়াও শেষ হয়নি। এর মধ্যেই ফ্যাসিবাদী শক্তি আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের মানুষ ফ্যাসিবাদী শাসনের কোনো উপাদান আবার ফিরে আসুক, তা চায় না। অতীতে ফ্যাসিবাদের কারণে দেশ পিছিয়ে পড়েছিল উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালে তরুণ সমাজের নেতৃত্বেই দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছিল।

দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ডেপুটি স্পিকার কায়সার কামাল।

উল্লেখ্য, ভারত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগটি ডেপুটি স্পিকারের বক্তব্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে।