বুধবার, নভেম্বর ১১, ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সারের ডিলারশিপে এমপিদের স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হাসনাতের প্রশ্নের মুখে কৃষিমন্ত্রী

>> সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে তুমুল উত্তেজনা, হাসনাতের অভিযোগে কৃষিমন্ত্রীর জবাব

>> ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাময়িক বরখাস্ত দুই কর্মচারীর পরিচয় প্রকাশ

>> পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী

>> ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

>> হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৫১

>> ডিবি পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

>> সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, ভিডিও ছড়িয়ে সমালোচনার ঝড়

>> থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

>> ভারত থেকে ফ্যাসিবাদী শক্তি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ডেপুটি স্পিকার

আপনি পড়ছেন : লক্ষ্মীপুর

সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, ভিডিও ছড়িয়ে সমালোচনার ঝড়


Sifat Islam Sohag ১১ নভেম্বর ২০২৬, বিকাল ৪:২৪



সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, ভিডিও ছড়িয়ে সমালোচনার ঝড়


লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মকর্তার নির্ধারিত চেয়ারে বসে টিকটক ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ‘কালা ভাই 0.2’ নামের এক কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। ১৯ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে সমালোচনা।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই যুবক সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে বিভিন্ন ব্যক্তিকে উদ্দেশ করে কথা বলছেন। এ সময় তাঁর পোশাক ও কথাবার্তার ধরন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তি জানিয়েছেন অনেকে। ভিডিওর শেষ দিকে তাঁকে আপত্তিকর অঙ্গভঙ্গি করতেও দেখা যায়।

সরকারি কার্যালয়ের ভেতরে কর্মকর্তার চেয়ারে বসে এ ধরনের ভিডিও ধারণের সুযোগ কীভাবে তৈরি হলো, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। অনেকে বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভিডিওটি ফেসবুকে শেয়ার করে কয়েকজন ব্যবহারকারী উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁদের কেউ কেউ সমাজসেবা কর্মকর্তার দায়িত্ব পালনে অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।

তবে ভিডিওটির সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী মো. বাবুল হোসেন। তাঁর ভাষ্য, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, তা তিনি নিশ্চিত নন। ওই দিন তাঁরা ফ্যামিলি কার্ডের কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলেন।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাতুজ জামান জানিয়েছেন, বিষয়টি তাঁর নজরে এসেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে ভিডিও ধারণকারী ‘কালা ভাই 0.2’ নামের কনটেন্ট ক্রিয়েটরের বক্তব্য পাওয়া যায়নি।