বুধবার, নভেম্বর ১১, ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সারের ডিলারশিপে এমপিদের স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হাসনাতের প্রশ্নের মুখে কৃষিমন্ত্রী

>> সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে তুমুল উত্তেজনা, হাসনাতের অভিযোগে কৃষিমন্ত্রীর জবাব

>> ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাময়িক বরখাস্ত দুই কর্মচারীর পরিচয় প্রকাশ

>> পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী

>> ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

>> হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৫১

>> ডিবি পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

>> সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, ভিডিও ছড়িয়ে সমালোচনার ঝড়

>> থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

>> ভারত থেকে ফ্যাসিবাদী শক্তি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ডেপুটি স্পিকার

আপনি পড়ছেন : স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৫১


Sifat Islam Sohag ১১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০১



হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৫১


দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫১ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ ছাড়া ১১৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত দৈনিক স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৯০৭ জনে। এ সময়ে ২৪ হাজার ৭২৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৯০ জন। অন্যদিকে, হাম নিশ্চিত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০৫ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে। বিভাগ দুটিতে দুজন করে মোট চারজন মারা গেছেন। এ ছাড়া সিলেট ও চট্টগ্রাম বিভাগে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৩৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাঁদের মধ্যে ৬৩ জনের হাম নিশ্চিত হয়েছে। চট্টগ্রাম বিভাগে উপসর্গযুক্ত রোগী ২৫৬ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৩০ জনের। সিলেট বিভাগে ১৬৬ জনের মধ্যে উপসর্গ পাওয়া গেছে, তাঁদের মধ্যে ২০ জনের হাম নিশ্চিত হয়েছে।

এ ছাড়া ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গযুক্ত রোগী ১০৭ জন, বরিশালে ১০৬ জন, খুলনায় ১০৮ জন, রংপুরে ৪০ জন এবং রাজশাহীতে ৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, খুলনা ও রংপুর বিভাগে নতুন করে কারও শরীরে হাম নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত বিভাগগুলোর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১ লাখ ১ হাজার ৪৫ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ৭২৫। চট্টগ্রাম বিভাগে উপসর্গযুক্ত রোগী ৪৮ হাজার ৪৭৪ জন এবং নিশ্চিত রোগী ৩ হাজার ৫৩০ জন। বরিশাল বিভাগে উপসর্গযুক্ত রোগী ২৫ হাজার ৯৭৭ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮১৩ জন।