বুধবার, নভেম্বর ১১, ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সারের ডিলারশিপে এমপিদের স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হাসনাতের প্রশ্নের মুখে কৃষিমন্ত্রী

>> সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে তুমুল উত্তেজনা, হাসনাতের অভিযোগে কৃষিমন্ত্রীর জবাব

>> ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাময়িক বরখাস্ত দুই কর্মচারীর পরিচয় প্রকাশ

>> পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী

>> ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

>> হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৫১

>> ডিবি পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

>> সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, ভিডিও ছড়িয়ে সমালোচনার ঝড়

>> থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

>> ভারত থেকে ফ্যাসিবাদী শক্তি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ডেপুটি স্পিকার

আপনি পড়ছেন : রাজনীতি

আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির: রাশেদ খাঁন


Sifat Islam Sohag ১১ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪৬



আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির: রাশেদ খাঁন


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃশ্যমান অবস্থান না নিয়ে জামায়াত-শিবির কৌশলে এসব ঘটনাকে স্বাভাবিক হিসেবে তুলে ধরছে। একই সঙ্গে বিএনপি সরকারকে রাজনৈতিকভাবে চাপে ফেলার কৌশল নেওয়ার অভিযোগও করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান না নিয়ে জামায়াত-শিবির বাসে অগ্নিসংযোগের মতো ঘটনার গোয়েন্দা তথ্য সরকারের শীর্ষ পর্যায়ে কেন নেই, সে প্রশ্ন তুলছে। পাশাপাশি অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের দায় বিএনপি সরকারের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

রাশেদ খাঁনের দাবি, অতীতে জামায়াত-শিবিরের কিছু নেতাকর্মী পরিচয় গোপন করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। এ কারণে দলটির গুপ্ত রাজনৈতিক কৌশল সম্পর্কে সব তথ্য তৎকালীন সরকার বা গোয়েন্দা সংস্থার কাছে ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী জামায়াত-শিবিরের আশ্রয়ে রাজনৈতিকভাবে সক্রিয় থাকার চেষ্টা করছেন। দলীয় শক্তি বাড়াতে জামায়াত-শিবির তাদের জায়গা করে দিচ্ছে বলেও দাবি করেন রাশেদ খাঁন।

জামায়াত-শিবিরের রাজনৈতিক অবস্থান নিয়ে নিজের বিশ্লেষণে তিনি দুটি সম্ভাব্য কারণ তুলে ধরেন। তাঁর মতে, আওয়ামী লীগের কর্মকাণ্ডে দেশে অস্থিরতা তৈরি হলে বিএনপি সরকার রাজনৈতিকভাবে দুর্বল হতে পারে। তখন বিরোধী দল হিসেবে জামায়াত-শিবির সরকারের সঙ্গে দর-কষাকষিতে বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে।

দ্বিতীয় কারণ হিসেবে তিনি জামায়াতের কয়েকজন নেতার সঙ্গে একটি দেশের গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করেন। ওই বৈঠক নিয়ে জামায়াতের অস্বীকারের বিষয়টিও তুলে ধরে তিনি সেখানে কী আলোচনা হয়েছে, তা নিয়ে নিজের অনুমান প্রকাশ করেন। তবে এ বিষয়ে তাঁর বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ পোস্টে উল্লেখ করা হয়নি।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড মোকাবিলায় বিএনপি রাজনৈতিকভাবে সক্রিয় থাকবে। একই সঙ্গে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি—এই তিন মাস রাজপথে ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, জামায়াত-শিবিরের ভূমিকা, রাজনৈতিক উদ্দেশ্য ও বিভিন্ন বৈঠক নিয়ে রাশেদ খাঁনের বক্তব্যগুলো তাঁর ব্যক্তিগত অভিযোগ ও বিশ্লেষণ। এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।x