বুধবার, নভেম্বর ১১, ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সারের ডিলারশিপে এমপিদের স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হাসনাতের প্রশ্নের মুখে কৃষিমন্ত্রী

>> সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে তুমুল উত্তেজনা, হাসনাতের অভিযোগে কৃষিমন্ত্রীর জবাব

>> ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাময়িক বরখাস্ত দুই কর্মচারীর পরিচয় প্রকাশ

>> পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী

>> ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

>> হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৫১

>> ডিবি পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

>> সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, ভিডিও ছড়িয়ে সমালোচনার ঝড়

>> থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

>> ভারত থেকে ফ্যাসিবাদী শক্তি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ডেপুটি স্পিকার

আপনি পড়ছেন : গাজীপুর

থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা


Sifat Islam Sohag ১১ নভেম্বর ২০২৬, বিকাল ৩:৩২



থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা


মৌলভীবাজারের জুড়ীতে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ সদস্যকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর মুখ চেপে ধরে সড়কের পাশের নির্জন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তবে ওই পুলিশ সদস্যের চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

ওই নারী কনস্টেবল জুড়ী থানায় কর্মরত। তাঁর স্বামীও একই থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁরা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি ভাড়া বাসায় থাকেন।

নারী পুলিশ সদস্যের স্বামীর ভাষ্য অনুযায়ী, থানার দায়িত্ব শেষ করে হেঁটে বাসায় ফেরার সময় নির্জন এলাকায় পৌঁছালে পেছন থেকে এক তরুণ তাঁর স্ত্রীর মুখ চেপে ধরেন। পরে তাঁকে জোর করে সড়কের পাশের ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কাছেই মোটরসাইকেলে আরেক তরুণ অপেক্ষা করছিলেন। তাঁর স্ত্রীর চিৎকার শুনে দুজন মোটরসাইকেল নিয়ে রেলস্টেশনের দিকে পালিয়ে যান।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা তাঁর স্ত্রীর কাছ থেকে কোনো জিনিসপত্র নেয়নি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনাস্থলের কাছাকাছি বসবাসকারী স্থানীয় বিএনপি নেতা এমদাদুল হক জানান, চিৎকার শুনে তিনি ও তাঁর স্ত্রীসহ আশপাশের লোকজন সেখানে ছুটে যান। পরে থানার অন্য পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে আসেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল অন্ধকার থাকলেও আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়েছে। একটি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই তরুণের গতিবিধি দেখা গেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করছে পুলিশ।

ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটক করতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।