শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ক্যান্সার নির্ণয় ও চিকিৎসায় পারমাণবিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: বিজ্ঞান সচিব

>> স্থানীয় নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না: শফিকুর রহমান

>> সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ৩৮ জেলে আটক, জব্দ ২ ট্রলিং বোট

>> শ্রমিকের মৃত্যুর খবর ঘিরে গাজীপুরে মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

>> গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

>> ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা, সামনে পাঁচটি বড় বাধা

>> ডিসেম্বরে আওয়ামী লীগের চূড়ান্ত পতন ঘটানোর ঘোষণা রাশেদ প্রধানের

>> গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরাল পুলিশ, সাভার-আশুলিয়ায় বন্ধ ৪০ কারখানা

>> শেখ হাসিনা আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরবেন, ভারত কী করবে তা তাদের বিষয়: আইনমন্ত্রী

>> মৃত্যুর সাড়ে ৭ মাস পর ককটেল বিস্ফোরণ মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা!

আপনি পড়ছেন : গাজীপুর

শ্রমিকের মৃত্যুর খবর ঘিরে গাজীপুরে মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা


Sifat Islam Sohag ১৪ নভেম্বর ২০২৬, বিকাল ৪:৪২



শ্রমিকের মৃত্যুর খবর ঘিরে গাজীপুরে মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা


গাজীপুরের কালিয়াকৈরে এক পোশাকশ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ কর্মসূচি শুরু হয়। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকেরা। পরিস্থিতির কারণে আশপাশের কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানিয়েছেন, শ্রমিকের মৃত্যুর খবরটি সত্য কি না এবং বৃহস্পতিবারের ঘটনায় আহত শ্রমিকদের বর্তমান শারীরিক অবস্থা কী, তা জানার চেষ্টা চলছে।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রার এপেক্স লিঞ্জারি কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবিতে আন্দোলন করেন। ওই দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে কয়েকজন শ্রমিক আহত হন।

এরপর বৃহস্পতিবার আহত এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শনিবার সকালে শ্রমিকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তারা কাজ বন্ধ করে কারখানা থেকে বেরিয়ে আসেন। পরে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ, কালিয়াকৈর থানা-পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা অব্যাহত ছিল।

মহাসড়ক অবরোধের কারণে দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। আটকা পড়ে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন। অনেক যাত্রী বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েন।

শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, একজন শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। তবে তাদের প্রধান দাবি বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। মৃত্যুর খবরের সত্যতা এবং বৃহস্পতিবার আহত শ্রমিকদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।