শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ক্যান্সার নির্ণয় ও চিকিৎসায় পারমাণবিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: বিজ্ঞান সচিব

>> স্থানীয় নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না: শফিকুর রহমান

>> সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ৩৮ জেলে আটক, জব্দ ২ ট্রলিং বোট

>> শ্রমিকের মৃত্যুর খবর ঘিরে গাজীপুরে মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

>> গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

>> ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা, সামনে পাঁচটি বড় বাধা

>> ডিসেম্বরে আওয়ামী লীগের চূড়ান্ত পতন ঘটানোর ঘোষণা রাশেদ প্রধানের

>> গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরাল পুলিশ, সাভার-আশুলিয়ায় বন্ধ ৪০ কারখানা

>> শেখ হাসিনা আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরবেন, ভারত কী করবে তা তাদের বিষয়: আইনমন্ত্রী

>> মৃত্যুর সাড়ে ৭ মাস পর ককটেল বিস্ফোরণ মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা!

আপনি পড়ছেন : রাজনীতি

ডিসেম্বরে আওয়ামী লীগের চূড়ান্ত পতন ঘটানোর ঘোষণা রাশেদ প্রধানের


Sifat Islam Sohag ১৪ নভেম্বর ২০২৬, বিকাল ৩:৪০



ডিসেম্বরে আওয়ামী লীগের চূড়ান্ত পতন ঘটানোর ঘোষণা রাশেদ প্রধানের


আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের চূড়ান্ত পতন ঘটানোর পর জানুয়ারিতে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

তিনি বলেন, ডিসেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগ আস্ফালন শুরু করেছে। দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনার দেশবিরোধী ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান জানান, আগামী ২ জানুয়ারি জাগপার জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে সম্মেলনের আগে আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মত ও পথের পার্থক্য থাকতে পারে। তবে আওয়ামী লীগের বিষয়ে সব দলের মধ্যে ঐকমত্য রয়েছে বলে তিনি দাবি করেন। জাতীয় ঐক্যের মাধ্যমে আওয়ামী লীগ ও ভারতের ষড়যন্ত্র মোকাবিলা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ভিপি মুজিবুর রহমানসহ দলের অন্যান্য নেতাকর্মী।