শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ক্যান্সার নির্ণয় ও চিকিৎসায় পারমাণবিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: বিজ্ঞান সচিব

>> স্থানীয় নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না: শফিকুর রহমান

>> সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ৩৮ জেলে আটক, জব্দ ২ ট্রলিং বোট

>> শ্রমিকের মৃত্যুর খবর ঘিরে গাজীপুরে মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

>> গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

>> ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা, সামনে পাঁচটি বড় বাধা

>> ডিসেম্বরে আওয়ামী লীগের চূড়ান্ত পতন ঘটানোর ঘোষণা রাশেদ প্রধানের

>> গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরাল পুলিশ, সাভার-আশুলিয়ায় বন্ধ ৪০ কারখানা

>> শেখ হাসিনা আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরবেন, ভারত কী করবে তা তাদের বিষয়: আইনমন্ত্রী

>> মৃত্যুর সাড়ে ৭ মাস পর ককটেল বিস্ফোরণ মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা!

আপনি পড়ছেন : রাজনীতি

আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: জামায়াত আমির


Sifat Islam Sohag ১৪ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫১



আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: জামায়াত আমির


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাতে হতো না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আগামী ডিসেম্বরে দলটির কার্যক্রম ঠেকানোর মতো কিছু নেই।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতে ইসলামীর উপজেলা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, বর্তমান সরকার মানুষের আস্থার ভিত্তি নষ্ট করেছে। সরকারের মধ্যে ফ্যাসিবাদের বেশ কিছু লক্ষণ দেখা যাচ্ছে। তাঁর ভাষ্য, এ দেশের মানুষ বারবার অপশক্তির হাতে নির্যাতিত হলেও শেষ পর্যন্ত সেই শক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন ঘিরে দেশের মানুষের অনেক প্রত্যাশা থাকলেও সরকার রাষ্ট্র সংস্কারের পথ থেকে সরে এসেছে। স্থানীয় সরকার নির্বাচনেও ইঞ্জিনিয়ারিং বা কারচুপি ঠেকাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

শিক্ষাব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, শিক্ষা নিয়ে চরম ষড়যন্ত্র চলছে। চর দখলের মতো জোর করে উপাচার্য ও অধ্যক্ষ নিয়োগ দেওয়া হচ্ছে।