ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর চট্টগ্রামমুখী সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি দেখা দিয়েছে। অতিরিক্ত কম্পন অনুভূত হওয়ায় নিরাপত্তার কথা বিবেচনা করে সেতুটির দুটি লেন বন্ধ রেখেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। তবে পাশের নতুন সেতু দিয়ে দুই দিকের যানবাহন চলাচলের ব্যবস্থা করায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ভোররাত থেকে চট্টগ্রামমুখী সেতুর দুই লেন বন্ধ রাখা হয়। বিকল্প সেতু দিয়ে ঢাকা ও চট্টগ্রামমুখী যানবাহন চলাচল করায় দুপুর পর্যন্ত মহাসড়কের কোথাও উল্লেখযোগ্য যানজটের খবর পাওয়া যায়নি।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি টোল প্লাজা ও সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম। তিনি জানান, সেতুর কুমিল্লা অংশের বিয়ারিং প্যাডে অতিরিক্ত কম্পন দেখা দেওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুটি লেন বন্ধ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ত্রুটি নিরূপণে বিশেষজ্ঞ দল সেতুটি পরিদর্শন করবে। তাদের পর্যবেক্ষণের পর মেরামতের সময়সীমা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
তিনি আরও জানান, সোমবার বিকেলে সেতুর রক্ষণাবেক্ষণকারী দলের প্রতিনিধিরা পরিদর্শনে আসতে পারেন। ত্রুটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। এদিকে যান চলাচল সচ