সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের

>> ‘প্রয়োজনে কফিন খুলে পরীক্ষা করব’—সীমান্তে বিজিবি সদস্যের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> দাউদকান্দি সেতুর দুই লেন বন্ধ, বিকল্প পথে স্বাভাবিক যান চলাচল

>> আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তেজনা, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> নির্বাচনে বিজেপি প্রার্থীর পরাজয়, এরপরই গ্রাম থেকে খুলে নেওয়া হলো সড়কবাতি

>> ট্রেন দুর্ঘটনায় স্বামী-সন্তান হারানোর তিন দিন পর মারা গেলেন তানিয়াও

>> ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন, জোরদার নিরাপত্তা

>> শেখ হাসিনাকে পুশইনের অপচেষ্টা শুরু হয়েছে: রাশেদ খাঁন

>> শেখ হাসিনাকে পুশইনের অপচেষ্টা চলছে, সীমান্তে পাহারার আহ্বান রাশেদ খাঁনের

>> ব্রাজিল আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সভাপতি লিটন আহমেদ ও সম্পাদক ওয়াহিদ মিয়া

আপনি পড়ছেন : বিশ্ব

নির্বাচনে বিজেপি প্রার্থীর পরাজয়, এরপরই গ্রাম থেকে খুলে নেওয়া হলো সড়কবাতি


Sifat Islam Sohag ২৩ নভেম্বর ২০২৬, বিকাল ৩:২১



নির্বাচনে বিজেপি প্রার্থীর পরাজয়, এরপরই গ্রাম থেকে খুলে নেওয়া হলো সড়কবাতি


ভারতের রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীর পরাজয়ের পর চারটি গ্রামের সড়কবাতি খুলে নেওয়ার ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনে হেরে যাওয়ার পর ক্ষোভ থেকে বাতিগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির স্থানীয় বিধায়ক।

রাজস্থানের টোঙ্ক জেলার পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের চারটি গ্রামে এ ঘটনা ঘটে। রনোলি গ্রাম পঞ্চায়েতের অধীন কুমহারন কি ধানি, বেগমপুরা, হানিফগঞ্জ ও বিজলপুরা গ্রামে বিদ্যুতের খুঁটি থাকলেও আগে কোনো সড়কবাতি ছিল না।

নির্বাচনের আগে এসব গ্রামের রাস্তায় অন্তত ৫০টি এলইডি বাতি স্থাপন করা হয়। বিজেপির ঘনিষ্ঠ নেতা অলোক শর্মার স্ত্রী প্রিয়াঙ্কা ওই ওয়ার্ডে দলটির প্রার্থী ছিলেন। তবে নির্বাচনে তিনি কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন।

নির্বাচনের ফল প্রকাশের পর স্থানীয় বিদ্যুৎ বিভাগের কর্মীরা কুমহারন কি ধানি গ্রামে গিয়ে খুঁটি থেকে সড়কবাতি খুলতে শুরু করেন। ১০টি খুঁটি থেকে বাতি সরানোর পর গ্রামবাসীদের বাধার মুখে পড়েন তাঁরা। ফলে বাকি ৪০টি খুঁটির বাতি খোলা সম্ভব হয়নি।

এ বিষয়ে জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেডের নির্বাহী প্রকৌশলী এডি আর মীনা জানান, বাতি মেরামতের জন্য কর্মীরা সেখানে গিয়েছিলেন। কিন্তু পরিদর্শনে অনুমোদনহীন ও বেআইনি সংযোগের মাধ্যমে বাতি জ্বালানোর বিষয়টি ধরা পড়ে। এ কারণে সেগুলো খুলে নেওয়া হয়। কীভাবে এসব বাতি স্থাপন করা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তবে গ্রামবাসীদের দাবি, রাজনৈতিক দলের তদারকিতেই বাতিগুলো স্থাপন করা হয়েছিল এবং বিদ্যুৎ সংযোগও দেওয়া হয়েছিল সংশ্লিষ্টদের উদ্যোগে। তাঁদের প্রশ্ন, সংযোগ অবৈধ হলে এত দিন কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? নির্বাচনে বিজেপি প্রার্থীর পরাজয়ের পরই কেন বাতি সরানোর উদ্যোগ নেওয়া হলো?

বিজেপির স্থানীয় বিধায়ক রামসেবক বর্মা অবশ্য এ ঘটনার সঙ্গে নির্বাচনে প্রিয়াঙ্কার পরাজয়ের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন। তিনি স্বীকার করেন, দীপাবলির আগে প্রিয়াঙ্কার উদ্যোগেই বাতিগুলো স্থাপন করা হয়েছিল।

অন্যদিকে প্রিয়াঙ্কার স্বামী অলোক শর্মা জানান, বিদ্যুতের বিল কে পরিশোধ করবে, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। নবনির্বাচিত পঞ্চায়েত প্রধান বিল পরিশোধে সম্মত হওয়ায় বাকি বাতিগুলো খোলা হয়নি বলে জানা গেছে।

এদিকে রাজস্থানের এ ঘটনা নিয়ে রাজনৈতিক আলোচনা চলছে। এর আগে গুজরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় একটি এলাকায় ১৪টি সড়কবাতি অকেজো থাকার বিষয়টি সামনে আসে। পরে দায়িত্বে অবহেলার অভিযোগে ডাভোই পৌরসভার আলো বিভাগের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।