ব্রাজিল আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে লিটন আহমেদকে সভাপতি এবং ওয়াহিদ মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) ব্রাজিলের স্থানীয় সময় সন্ধ্যায় সাও পাওলোতে আয়োজিত কমিটির পরিচিতি ও আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ তথ্য জানান বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ।
তিনি জানান, দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ব্রাজিল আওয়ামী লীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যেও এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সভায় উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। প্রধান আলোচক ছিলেন দলের আরেক সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে রয়েছেন সহসভাপতি হিসেবে পলাশ চন্দ্র মজুমদার, মো. কামরান হোসেন রুহেল, সাঈদ আল আমিন, খাইরুল ইসলাম, মো. আবুল হোসেন হিরু, মোতাহের হোসেন, গোলাম সারওয়ার ভূঁইয়া, আইনুল হক, মাহবুবুর রহমান, মো. শাহিন মাহবুব, জিয়াউল রহমান, খছরুল আলম, আমির হোসেন ও মো. মনির উদ্দীন।
যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. নাইমুর রহমান ও মোহাম্মদ মিলনকে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাইফুল ইসলাম, মোহাম্মদ আমজাদ হোসেন, সাইদুল ইসলাম ও জামিল আহমেদ।
এ ছাড়া বিভিন্ন বিভাগীয় সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সুহেল মিয়া (আইন), মো. মফিজুর রহমান (তথ্য ও গবেষণা), মাজেদ আহিমেদ (ত্রাণ ও সমাজকল্যাণ), মোহাম্মদ আবদুল করিম (দপ্তর), শিহাব উদ্দিন (ধর্ম), আজাদ আহেমেদ (প্রচার ও প্রকাশনা), আজিজুর হাকিম (বন ও পরিবেশ), মো. সাহেদ আহমদ (বিজ্ঞান ও প্রযুক্তি), তপি রানী দেব (মহিলা), আনোয়ার হোসেন (মুক্তিযুদ্ধ), মোহাম্মদ সুহেল রানা (শিক্ষা ও মানবসম্পদ), আব্দুল কাদির (শিল্প ও বাণিজ্য), তুহিন সিকদার (শ্রম), চানাক ঋষি (সাংস্কৃতিক) এবং আব্দুল কাইয়ুম (ইমিগ্রেশন)।
কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল সত্তার। এ ছাড়া কার্যনির্বাহী কমিটিতে আরও কয়েকজন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
সভায় ব্রাজিল আওয়ামী লীগের নতুন কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।