শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত অপরাধীদের অবৈধভাবে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের বিজিবির পাশাপাশি নিজ উদ্যোগে সীমান্তে পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে রাশেদ খাঁন বলেন, বেআইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাসহ অপরাধীদের পুশইন করার যে অপচেষ্টা শুরু হয়েছে, তা প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই ফেরত পাঠাতে হবে। অন্য কোনো অবৈধ প্রক্রিয়ায় তাঁকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা যুদ্ধের উসকানির শামিল।
রাশেদ খাঁন বলেন, বাংলাদেশ কোনো দেশের সঙ্গে যুদ্ধ চায় না। আইনগত প্রক্রিয়ায় শেখ হাসিনাকে গ্রহণ করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। তবে আইনের বাইরে অন্য কোনো প্রক্রিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি।
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করে—এমন যেকোনো অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত।