সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের

>> ‘প্রয়োজনে কফিন খুলে পরীক্ষা করব’—সীমান্তে বিজিবি সদস্যের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> দাউদকান্দি সেতুর দুই লেন বন্ধ, বিকল্প পথে স্বাভাবিক যান চলাচল

>> আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তেজনা, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> নির্বাচনে বিজেপি প্রার্থীর পরাজয়, এরপরই গ্রাম থেকে খুলে নেওয়া হলো সড়কবাতি

>> ট্রেন দুর্ঘটনায় স্বামী-সন্তান হারানোর তিন দিন পর মারা গেলেন তানিয়াও

>> ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন, জোরদার নিরাপত্তা

>> শেখ হাসিনাকে পুশইনের অপচেষ্টা শুরু হয়েছে: রাশেদ খাঁন

>> শেখ হাসিনাকে পুশইনের অপচেষ্টা চলছে, সীমান্তে পাহারার আহ্বান রাশেদ খাঁনের

>> ব্রাজিল আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সভাপতি লিটন আহমেদ ও সম্পাদক ওয়াহিদ মিয়া

আপনি পড়ছেন : আইন-আদালত

‘প্রয়োজনে কফিন খুলে পরীক্ষা করব’—সীমান্তে বিজিবি সদস্যের বক্তব্যের ভিডিও ভাইরাল


Sifat Islam Sohag ২৩ নভেম্বর ২০২৬, বিকাল ৫:০২



‘প্রয়োজনে কফিন খুলে পরীক্ষা করব’—সীমান্তে বিজিবি সদস্যের বক্তব্যের ভিডিও ভাইরাল


বেনাপোলসহ যশোরের বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের বেনাপোল সীমান্ত পরিদর্শনের গুঞ্জন এবং চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সীমান্তের ওপারে সমাবেশের খবরকে কেন্দ্র করে এ সতর্কতা বাড়ানো হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিজিবির এক সদস্যকে বলতে শোনা যায়, ‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখব হাসিনার মাথা কিনা।’ ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বক্তব্যটি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

রোববার সন্ধ্যা থেকে বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির টহল বাড়ানো হয়। অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে দেখা যায়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সীমান্তসংলগ্ন একটি সড়কে বিজিবি সদস্যদের সঙ্গে অবস্থান করছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। এ সময় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে বিজিবি সদস্যদের সীমান্তে সতর্ক পাহারা নিয়ে বিভিন্ন পরামর্শ দিতে দেখা যায়। একপর্যায়ে ওই বিজিবি সদস্যকে কফিন খুলে পরীক্ষা করার বিষয়ে মন্তব্য করতে শোনা যায়।

বিজিবি জানিয়েছে, অবৈধভাবে কেউ যাতে বাংলাদেশ থেকে ভারতে কিংবা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।

বিজিবির যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত কাজ করছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতের টহলে পোর্টেবল সার্চলাইট ব্যবহারের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।

সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের সহযোগিতা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, কোনো অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানাতে হবে।