মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

>> নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, হেনস্তার অভিযোগ

>> এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

>> নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, তিতাস কর্মকর্তা আজাদ ও ঠিকাদারদের ঘিরে প্রশ্ন

>> রবীন্দ্রনাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্কে জামায়াতকে ঘিরে রাশেদ খাঁনের অভিযোগ

>> পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

>> জি এম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চুয়েটে ফটক বন্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, চলছে গণস্বাক্ষর কর্মসূচি


Rabeya ২৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০২



চুয়েটে ফটক বন্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, চলছে গণস্বাক্ষর কর্মসূচি


চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। বুধবার সরকারি ছুটির দিনেও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা। পাশাপাশি চলছে গণস্বাক্ষর সংগ্রহ।

সকাল ১১টার দিকে প্রধান ফটকের সামনে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবির প্রতি সমর্থন জানিয়ে স্বাক্ষর করছেন।

ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, প্রধান ফটকে তালা ঝুলছে। ফটকের সামনে শহীদ মিনার এলাকায় কয়েকজন শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। অন্যদিকে কয়েকজন শিক্ষার্থী গণস্বাক্ষর সংগ্রহ করছেন। আন্দোলনের কারণে প্রধান ফটক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনকারীদের দাবি, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত তাঁরা মেনে নেবেন না। নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়েছেন তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউনসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন, বুধবারের প্রধান কর্মসূচি গণস্বাক্ষর সংগ্রহ। পাশাপাশি দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচিও চলবে বলে জানান তিনি।

এর আগে সোমবার রাতে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে উপাচার্যের ভবনে তালা দেওয়া হয়। পরদিন মঙ্গলবার সকাল থেকে শুরু হয় সর্বাত্মক শাটডাউন ও গণ-অবস্থান কর্মসূচি। সেদিনও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় সোমবার তাঁকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর পর থেকেই অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।