রবিবার, নভেম্বর ৮, ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ২

>> শ্রমিক অসন্তোষ ঘিরে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

>> শেখ মুজিবসহ পরিবারের সদস্যদের হত্যায় আওয়ামী লীগ নেতারা জড়িত ছিলেন: কিরন

>> ইসলামপন্থীদের ওপর নির্ভরশীল সরকার ইসরায়েলের পতন ঘটাবে: নেতানিয়াহু

>> বিএনপির প্রচারণার মাইকে শেখ হাসিনাকে নিয়ে গান, যা জানাল পুলিশ

>> দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

>> জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় ঐক্যের আহ্বান রিহ্যাব নেতাদের

>> শেখ মুজিবকে আওয়ামী লীগের একটি অংশ হত্যা করেছিল: ত্রাণমন্ত্রী

>> জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ঢল

>> গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, আজ থেকেই কার্যকর

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ২


Sifat Islam Sohag ৮ নভেম্বর ২০২৬, সকাল ১০:৫৪



চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ২


চট্টগ্রামের ফটিকছড়িতে আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছেন। ঘটনার পর এক পক্ষের লোকজন ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার হেঁয়াকো বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন স্থানীয় যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লব এবং তাঁর বিরোধী পক্ষের নেতা নুরুল আমিন আজাদের অনুসারী যুবদলকর্মী ঘোষণা কবির। তবে দুই পক্ষের বিরোধের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে হেঁয়াকো বাজারের কাছাকাছি এলাকায় দুই পক্ষের মধ্যে বিরোধ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের একজন করে ছুরিকাঘাতে আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে রামগড় ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঘোষণা কবিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সংঘর্ষের পর এক পক্ষের লোকজন ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। এ সময় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধ তুলে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, রাত ১০টার দিকে সংঘর্ষের খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে তিনি অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উভয় পক্ষকে বুঝিয়ে শান্ত করার পর যান চলাচল স্বাভাবিক করা হয়।