মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

>> নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, হেনস্তার অভিযোগ

>> এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

>> নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, তিতাস কর্মকর্তা আজাদ ও ঠিকাদারদের ঘিরে প্রশ্ন

>> রবীন্দ্রনাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্কে জামায়াতকে ঘিরে রাশেদ খাঁনের অভিযোগ

>> পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

>> জি এম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

আপনি পড়ছেন : রাজনীতি

‘দু-একটা ককটেল ফুটিয়ে, বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না’


Rabeya ২২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৪২



‘দু-একটা ককটেল ফুটিয়ে, বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না’


দু-একটি ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ঢাকার কিছু এলাকায় ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটলেও এসব কর্মকাণ্ডের মাধ্যমে সরকারকে সংকটে ফেলা যাবে না। তিনি বলেন, সরকার দেশে কোনো রাজনৈতিক সংকট দেখছে না।

তাঁর বক্তব্য অনুযায়ী, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার নির্ধারিত মেয়াদে দায়িত্ব পালন করবে—এটি বিবেচনায় রেখেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা উচিত।

ভারতে বিভিন্ন আন্দোলনের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে বড় ধরনের আন্দোলন হলেও সব ক্ষেত্রে সরকারের পদত্যাগের দাবি ওঠেনি। তাঁর মতে, সরকারের কোনো বিষয়ে ব্যর্থতা থাকলে আন্দোলনের মাধ্যমে চাপ তৈরি করা যেতে পারে।

সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন।