মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

>> নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, হেনস্তার অভিযোগ

>> এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

>> নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, তিতাস কর্মকর্তা আজাদ ও ঠিকাদারদের ঘিরে প্রশ্ন

>> রবীন্দ্রনাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্কে জামায়াতকে ঘিরে রাশেদ খাঁনের অভিযোগ

>> পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

>> জি এম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

আপনি পড়ছেন : রাজনীতি

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা


Rabeya ৩ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৩:২৪



জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা


আগামী বছরের জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই ইজতেমার তারিখ চূড়ান্ত করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে চলতি বছর বিশ্ব ইজতেমা আয়োজন করা সম্ভব হয়নি। তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার মাওলানা সাদপন্থীদের সঙ্গে আলোচনা হয়েছে। এর আগে মাওলানা জোবায়েরপন্থীদের সঙ্গেও আলোচনা করা হয়েছিল।

তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য হলো দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখা। ইজতেমাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের সংঘাত বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। অতীতে ইজতেমাকে ঘিরে সংঘর্ষ ও হতাহতের ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে সালাহউদ্দিন আহমদ বলেন, পরিস্থিতির ধারাবাহিক উন্নতি হচ্ছে। পুলিশ সদর দপ্তর ও জেলা পর্যায় থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, আগের তুলনায় দেশের অপরাধ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় বর্তমানে হত্যা, অপহরণ, ধর্ষণ, নারী নির্যাতন এবং অস্ত্র-সংক্রান্ত প্রধান অপরাধের সংখ্যা কমেছে।

তিনি আরও বলেন, বিভিন্ন সূচক ও পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী শতভাগ উন্নতি নিশ্চিত করতে আরও সময় প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে সরকার সন্তুষ্ট বলেও জানান তিনি।

এ সময় এক সাংবাদিক দেশে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছিনতাই প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হামলায় এক শিক্ষিকার মৃত্যুর ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ওই ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

পরে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে আরও কয়েকজনকে গ্রেপ্তার করে এবং লুট হওয়া মালামাল উদ্ধার করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কঠোর পদক্ষেপের ফলে দেশে ছিনতাইয়ের প্রবণতা কমছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর আশা, ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও কমে আসবে।