মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

>> নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, হেনস্তার অভিযোগ

>> এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

>> নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, তিতাস কর্মকর্তা আজাদ ও ঠিকাদারদের ঘিরে প্রশ্ন

>> রবীন্দ্রনাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্কে জামায়াতকে ঘিরে রাশেদ খাঁনের অভিযোগ

>> পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

>> জি এম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

আপনি পড়ছেন : রাজনীতি

হাসপাতালে জ্বালানিমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি


Rabeya ২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৩৩



হাসপাতালে জ্বালানিমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সকালে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাষ্ট্রপতির হাসপাতালে যাওয়ার বিষয়টি জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, বুধবার সকালে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান রাষ্ট্রপতি। সেখানে চিকিৎসাধীন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে কিছু সময় কাটান তিনি। এ সময় তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি। চিকিৎসা ও স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কেও তিনি অবহিত হন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ। পরে রাত সাড়ে ১০টার দিকে তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ কায়েস তাঁর অসুস্থতার বিষয়টি জানিয়েছিলেন।

বুধবার সকালে হাসপাতালে গিয়ে রাষ্ট্রপতি মন্ত্রীর পাশে কিছু সময় অবস্থান করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।