শেখ ফয়সাল আহমেদ
পরিদর্শী রেঞ্জ ১ কর অঞ্চল ৩ এর অতিরিক্ত কমিশনার মুরাদ আহমেদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি এবং করদাতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে ব্যক্তিগত সুবিধা আদায়ের জন্য সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ।
জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়, অবৈধ অর্থের লোভে
অসাধু কর কর্মকর্তারা অনিয়ম, দুর্নীতি এবং করদাতাদের সাথে আঁতাতের কারণে প্রতি বছর
সরকার বিপুল পরিমাণ সম্ভাব্য রাজস্ব হারাচ্ছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (CPD) এবং বিভিন্ন অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, কর ফাঁকি ও প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে বছরে সরকারের প্রায় ২ লাখ কোটি টাকারও বেশি রাজস্ব ক্ষতি হয়, যার একটি বড় অংশ ঘটে করপোরেট ও আয়কর খাতে ফাঁকি দেওয়ার সুযোগ করে দেওয়ার মাধ্যমে। এই খাত থেকে সরকারের উচিত দুর্নীতিবাজ কর্মকর্তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসা।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক অবস্থাকে বর্তমান বিএনপি সরকার পুনরুদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী ও সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগকারী কিছু কর্মকর্তা এখনো আছেন বহাল তবিয়তে,
সরকারকে প্রশ্নবিদ্ধ করতে তাদের অনিয়ম ও বিভিন্ন দুর্নীতির আশ্রয় নিয়ে রাষ্ট্রের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে নিজেরা লাভবান হচ্ছেন।
ঢাকা কর অঞ্চল ৩ অতিরিক্ত কমিশনার মোঃ মুরাদ আহমেদ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করেছেন একাধিক মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সখ্যতা তৈরি করে কর অঞ্চলের গুরুত্বপূর্ণ ও লোভনীয় জায়গায় সব সময় পোস্টিং পেয়েছেন তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেগুলো সব ধামাচাপা দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মুরাদ আহমেদের চট্টগ্রাম পাহাড়তলীর বাসিন্দা, মরহুম মমতাজ উদ্দিনের ছেলে ২০০৫ সালে ২৪ তম বিসিএস (কর) ক্যাডারে যোগদান করেন।
অভিযোগ পত্র উল্লেখ করা হয় মুরাদ আহমেদ কর দাতাদের সঙ্গে আতাত করে অনৈতিক সুবিধা গ্রহণ করে রাষ্ট্রের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে অর্থ উপার্জন করেছেন।
কর্মস্থলের অধিকাংশ জায়গায় করদাতাদের কাছ থেকে ঘুষ গ্রহণ সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ।
অভিযোগে পত্র উল্লেখ করা হয় মুরাদ আহমেদের কর্মস্থলে প্রত্যেকটি জায়গায় দাপ্তরিক নথিপত্র পুনরায় তদন্ত করলে তার অনেক অনিয়ম প্রকাশিত হবে বা বেরিয়ে আসবে।
মুরাদ আহমেদ যুগ্ন কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ ৪, কর অঞ্চল ১৪ ঢাকা কর্মরত থাকা অবস্থায় বেশ কয়েকজন কর দাতাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল ও হয়রানি করে ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উল্লেখ করা হয়, এছাড়াও তার বিরুদ্ধে একাধিক অভিযোগের প্রেক্ষিতে ২০২৩ সালে তাকে পরিদর্শী রেঞ্জ ৩ কর অঞ্চল ৪ বদলি করা হয়েছিল। যদিও সেটা ছিল লোক দেখানো বদলি কারণ এক গুরুত্বপূর্ণ জায়গা থেকে আরেক গুরুত্বপূর্ণ জায়গায় তাকে বদলি করা হয়েছিল।
ঢাকা কর অঞ্চল ১৫ যুগ্ন কর কমিশনার হিসেবে কর্মরত থাকা অবস্থায় এখানেও ছিল তার বিরুদ্ধে অনেক অনিয়ম দুর্নীতির অভিযোগ।
আওয়ামী লীগ সরকার আমলে ভিন্ন মতাদর্শী অনেক কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকার বাহিরে শাস্তি মূলক বদলি করে রাখা হয়েছিল কিন্তু এক্ষেত্রে তিনি অধিকাংশ সময় রাজধানীতেই কারণ তার রাজনৈতিক তদবির ছিল খুব বেশি।
২০২৫ সালের জুলাই মাসে এনবিআরের একটি অভ্যন্তরীণ আন্দোলনের সময় বদলি আদেশ ছিঁড়ে ফেলা এবং অসদাচরণের অভিযোগে বেশ কয়েকজন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল সেই তালিকায় মুরাদ আহমেদ ও ছিলেন, পরবর্তীতে বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বেতন গ্রেড তিন ধাপ অবনমিত করার মতো বিভাগীয় শাস্তি দেওয়া হয়েছিল।
তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে একটি বিশেষ প্রশাসনিক নির্দেশনায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের আদেশে মুরাদ আহমেদসহ এনবিআরের মোট ২০ জন কর্মকর্তার পূর্বের প্রশাসনিক দণ্ড ও শাস্তি মওকুফ (অব্যাহতি) করা হয়েছে।
এই বছর আগস্ট মাসে কর অঞ্চল যশোরে কর্মরত থাকা অবস্থায় তদবির ও অবৈধ অর্থ ব্যয় করে পুনরায় ঢাকা কর অঞ্চল ৩ বদলি হয়ে আসেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
কর্মজীবনে নানা অনিয়ম দুর্নীতি করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের অর্জনের কথা উল্লেখ করা হয়েছে, বিশেষ করে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে একাধিক প্লট ফ্লাট গাড়ি বাড়ির কথা অভিযোগপত্র উল্লেখ করা হয়েছে।
অভিযোগের সত্যতা যাচাই করতে আমাদের অনুসন্ধানে জানা যায় অভিযোগ পত্রে উল্লেখিত রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের
৩/২১, ফ্লাট ৭/এ,ব্লক এ, এই বিলাসবহুল ফ্ল্যাট টির মালিক তিনি যার বর্তমান বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা, বাড়িতে থাকা ফ্ল্যাট মালিককানা তালিকায় তার নামও পাওয়া যায়।
ব্যক্তিগত চলাচলের জন্য রয়েছে একটি কোটি টাকা মূল্যের গাড়ি যার নম্বর = ঢাকা মেট্রো ঘ ১৮-৪০১১। এই গাড়িটি তিনি আইনের চোখ ফাঁকি দেওয়ার জন্য তার ছোট ভাই মুনতাসির আহমেদের নামে রেজিস্ট্রেশন করে রেখেছেন।
এই বিষয়ে জানতে তার ছোট ভাই মুনতাসির আহমেদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি সাংবাদিক পরিচয় শুনেই ফোন কেটে দেন আর ফোন রিসিভ করেননি এমনকি whatsapp এ খুদেবার্তা পাঠিয়ে ও তার কাছে কোন উত্তর পাওয়া যায়নি।
অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদ চতুর্থ গ্রেডের এর একজন কর্মকর্তা, বৈধ আয় দিয়ে কোনভাবেই কয়েক কোটি টাকার সম্পদ অর্জন সম্ভব নয়।
পরিবার নিয়ে বিলাসবহুল জীবনযাপন করেন তিনি যা বেতন পান তার অর্ধেক বেতন দিয়ে তিনি একজন ড্রাইভার রেখেছেন, পরিবারের সদস্যদের নিয়ে ছুটির দিনে ঢাকার বাহিরে ও দেশের বাহিরেও ঘুরতে যান ব্যয় করেন বিপুল পরিমাণ অর্থ সেটি ও অভিযোগ উল্লেখ করা হয়েছে।
আরো উল্লেখ করা হয়েছে আইনের চোখ ফাঁকি দেওয়ার জন্য অধিকাংশ সম্পদ স্ত্রী মাহমুদা
রশীদ,ছেলে মাশরুর আহমেদ, ছেলে মাহফুজ আহমেদ সহ বিভিন্ন আত্মীয়-স্বজনের নামে বেনামে ক্রয় করেছেন।
আমাদের অনুসন্ধানে জানা যায় অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনিয়ম দুর্নীতি, করদাতাদের কর ফাঁকিতে সহায়তা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে।
আয়কর বিভাগের একজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে যদি এত অনিয়ম দুর্নীতির অভিযোগ থেকে থাকে সেক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করেন রাষ্ট্রের সুষ্ঠু কর আদায়ে নেতিবাচক প্রভাব পড়বে একাধিক অনিয়ম বিতর্কিত অভিযোগ থাকা এই ধরনের কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে না দিলে সরকারের রাজস্ব খাতে প্রভাব অথবা প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআর বেশ কয়েকজন কর্মকর্তা বলেন অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদের বিরুদ্ধে পূর্বেও অনেক অনিয়ম দুর্নীতির অভিযোগ ছিল বিশেষ করে করদাতাদের সঙ্গে আতাত করে কর ফাঁকিতে সহায়তাও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ ছিল তার কর্মস্থলের অধিকাংশ জায়গায় নথিপত্র পুনরায় তদন্ত করলে তার অনেক অনিয়ম দুর্নীতি বেরিয়ে আসবে।
এই বিষয়ে জানতে ঢাকা কর অঞ্চল ৩ এর অতিরিক্ত কমিশনার মুরাদ আহমেদের ফোনে প্রায় ১৫ দিন যোগাযোগ করা হয় কিন্তু তিনি একদিনও ফোন রিসিভ করেননি এমনকি সরাসরি সাক্ষাতের অনুমতি চাওয়া হলেও তিনি কোন উত্তর দেননি, অভিযোগের বিস্তারিত বিষয় তাকে খুদেবার্তায় পাঠিয়ে দেওয়া হলে ও তিনি কোন উত্তর দেননি বরং প্রতিবেদকের নাম্বার ব্লক করে দেন।