রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সোমবারের বিক্ষোভ কর্মসূচি সফল করতে জামায়াতের জরুরি নির্দেশনা

>> গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

>> জাজিরায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত বেড়ে ২

>> কামরাঙ্গীরচরে পার্থ দাশকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, পরে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ

>> রাজধানীর দেয়ালে আবার রহস্যময় গ্রাফিতি, ‘NAN’ ঘিরে নতুন কৌতূহল

>> অনিয়ম দুর্নীতি কর ফাঁকিতে সহায়তার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদের বিরুদ্ধে

>> জাজিরায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ৪৫ মিনিট বন্ধ ছিল পদ্মা সেতুর যান চলাচল

>> চট্টগ্রামের বাকলিয়ায় মাদরাসা ও এতিমখানার আড়ালে ১০–১৫ পাকিস্তানি নাগরিকের অবস্থানের অভিযোগ, তদন্তের দাবি

>> কর ফাঁকিতে সহায়তা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অতিরিক্ত কমিশনার মুরাদ আহমেদের বিরুদ্ধে

>> শরীয়তপুরে যুবলীগ নেতা ইব্রাহিম সিপাহি নিহত, অস্ত্রসহ বিএনপি নেতা টিটু আকন গ্রেপ্তার

আপনি পড়ছেন : গোপালগঞ্জ

গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগ


Sifat Islam Sohag ২৯ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৫০



গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগ


গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ডে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দক্ষিণ জলিরপাড়ে অবস্থিত গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখায় হামলা চালান।

এ সময় ব্যাংক ভবনের থাই গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। একপর্যায়ে ব্যাংকের কাগজপত্র ও আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

জানা গেছে, দক্ষিণ জলিরপাড় গ্রামের টুলু বাকচীর একটি ভবন ভাড়া নিয়ে সেখানে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখার কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

এ বিষয়ে বক্তব্য জানতে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।