রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সোমবারের বিক্ষোভ কর্মসূচি সফল করতে জামায়াতের জরুরি নির্দেশনা

>> গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

>> জাজিরায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত বেড়ে ২

>> কামরাঙ্গীরচরে পার্থ দাশকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, পরে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ

>> রাজধানীর দেয়ালে আবার রহস্যময় গ্রাফিতি, ‘NAN’ ঘিরে নতুন কৌতূহল

>> অনিয়ম দুর্নীতি কর ফাঁকিতে সহায়তার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদের বিরুদ্ধে

>> জাজিরায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ৪৫ মিনিট বন্ধ ছিল পদ্মা সেতুর যান চলাচল

>> চট্টগ্রামের বাকলিয়ায় মাদরাসা ও এতিমখানার আড়ালে ১০–১৫ পাকিস্তানি নাগরিকের অবস্থানের অভিযোগ, তদন্তের দাবি

>> কর ফাঁকিতে সহায়তা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অতিরিক্ত কমিশনার মুরাদ আহমেদের বিরুদ্ধে

>> শরীয়তপুরে যুবলীগ নেতা ইব্রাহিম সিপাহি নিহত, অস্ত্রসহ বিএনপি নেতা টিটু আকন গ্রেপ্তার

আপনি পড়ছেন : শরীয়তপুর

শরীয়তপুরে যুবলীগ নেতা ইব্রাহিম সিপাহি নিহত, অস্ত্রসহ বিএনপি নেতা টিটু আকন গ্রেপ্তার


Sifat Islam Sohag ২৯ নভেম্বর ২০২৬, সকাল ১০:৫৫



শরীয়তপুরে যুবলীগ নেতা ইব্রাহিম সিপাহি নিহত, অস্ত্রসহ বিএনপি নেতা টিটু আকন গ্রেপ্তার



শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের যুবলীগ নেতা ইব্রাহিম সিপাহি গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় জাজিরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিটু আকনের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে।


ঘটনার পর টিটু আকন ও মিঠু আকন নামে দুই ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী বলে জানা গেছে।


ইব্রাহিম সিপাহির নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনা বিরাজ করছে।


নিহতের স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।