সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাজাপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ

>> শেখ হাসিনাকে ফেরাতে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো শর্ত নেই: শামা ওবায়েদ

>> আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা

>> গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার না করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

>> বিআরটিএ কর্মকর্তা ইকবালের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

>> গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

>> পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

>> ১৯ নভেম্বর রাজপথে সতর্ক থাকার আহ্বান ছাত্র জমিয়তের

>> নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

আপনি পড়ছেন : রাজনীতি

মুক্তিযোদ্ধার দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: জাহেদ উর রহমান


২৭ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৫৪



মুক্তিযোদ্ধার দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: জাহেদ উর রহমান


একজন মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ ঘটনার সঙ্গে একটি রাজনৈতিক দলের সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্টদের পরিণতি ভোগ করতে হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, মৃত্যুর পর একজন মানুষের মরদেহের সঙ্গে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। যারা এমন কাজের সঙ্গে জড়িত, তাঁরা শেষ পর্যন্ত সমাজের মানুষের কাছে নিন্দিত হবেন। এ ধরনের কর্মকাণ্ডের পক্ষে সামাজিক সমর্থন পাওয়ার সুযোগও থাকবে না বলে মন্তব্য করেন তিনি।

ঘটনার সঙ্গে রাজনৈতিক দলের সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, সামনে আসা তথ্যগুলো অত্যন্ত দুঃখজনক। একটি রাজনৈতিক দল এ ঘটনার সঙ্গে জড়িত থেকে এমন কাজ করেছে বলে তথ্য পাওয়া গেছে। এ জন্য সংশ্লিষ্টদের পরিণতি ভোগ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

অতীতের একটি ঘটনার উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, এর আগেও কিছু ব্যক্তির বিচার কার্যকরের পর তাঁদের মরদেহের সঙ্গে অনুরূপ আচরণের ঘটনা ঘটেছিল। ওই বিচারকে সমর্থন করা ব্যক্তিরাও মরদেহের সঙ্গে এমন আচরণ পছন্দ করেননি বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, একজন মানুষের মৃত্যুর পর তাঁর মরদেহের প্রতি সম্মান দেখানো উচিত। জীবদ্দশায় কোনো ব্যক্তির কর্মকাণ্ড নিয়ে বিচার-বিশ্লেষণ থাকলেও মৃত্যুর পর তাঁর বিচার সৃষ্টিকর্তার হাতে—এমনটাই তিনি মনে করেন।

জাহেদ উর রহমানের ভাষ্য, যারা মৃত ব্যক্তির মরদেহের সঙ্গে অসম্মানজনক আচরণ করেন, তাঁরা শেষ পর্যন্ত সমাজে নিন্দার মুখে পড়েন। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের প্রশংসা বা সমর্থন অর্জন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।