সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাজাপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ

>> শেখ হাসিনাকে ফেরাতে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো শর্ত নেই: শামা ওবায়েদ

>> আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা

>> গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার না করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

>> বিআরটিএ কর্মকর্তা ইকবালের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

>> গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

>> পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

>> ১৯ নভেম্বর রাজপথে সতর্ক থাকার আহ্বান ছাত্র জমিয়তের

>> নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

আপনি পড়ছেন : রাজনীতি

১৯ নভেম্বর রাজপথে সতর্ক থাকার আহ্বান ছাত্র জমিয়তের


Sifat Islam Sohag ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১০:৫৮



১৯ নভেম্বর রাজপথে সতর্ক থাকার আহ্বান ছাত্র জমিয়তের


নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে আগামী ১৯ নভেম্বর সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাজপথে সক্রিয় ও সতর্ক থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৬ নভেম্বর) ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাজহারী ও সাধারণ সম্পাদক সাদ বিন জাকির এক যৌথ বিবৃতিতে এসব কথা জানান।

বিবৃতিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতি ছাত্রলীগের সমর্থন এবং সংগঠনটির নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশনার প্রতিবাদ জানাচ্ছে ছাত্র জমিয়ত। তাদের মতে, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তার অন্যতম লক্ষ্য ছিল ফ্যাসিবাদী শাসনের অবসান, গণহত্যা ও দমন-পীড়নের বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা। এমন পরিস্থিতিতে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা এবং ছাত্রলীগের সমর্থন ও সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্য উদ্বেগের কারণ। জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা, আতঙ্ক সৃষ্টি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো চেষ্টা প্রতিহত করতে হবে। এ ক্ষেত্রে রাষ্ট্র ও প্রশাসনকে দায়িত্বশীল এবং কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

ছাত্র জমিয়তের নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও দমন-পীড়নের বিচার নিশ্চিত করা জরুরি। বিচারপ্রক্রিয়ায় বিলম্ব এবং অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের ঘাটতি মানুষের মধ্যে হতাশা তৈরি করছে। তাঁদের মতে, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক তৎপরতা বন্ধে রাষ্ট্রের দৃশ্যমান পদক্ষেপ দাবি করেন তাঁরা।

বিবৃতিতে কেন্দ্রীয় সংসদসহ জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, উপজেলা, পৌরসভা এবং অধীনস্থ সব শাখার নেতাকর্মীদের ১৯ নভেম্বর সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাজপথে সক্রিয় ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের কথা বলা হয়। জনগণের জানমাল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার যেকোনো অপচেষ্টা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনানুগভাবে মোকাবিলার আহ্বানও জানানো হয়।

বিবৃতির শেষাংশে বলা হয়, বাংলাদেশ কোনো ব্যক্তি বা দলের একক সম্পত্তি নয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব সবার। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সূচিত পরিবর্তন নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ তাদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।